পোস্তা উড়ালপুল কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট দিল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি

পোস্তা উড়ালপুল কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যসচিবের নেতৃত্বধীন বিশেষ কমিটি এই রিপোর্ট জমা করলেন বৃহস্পতিবার।

কলকাতা, ২৯ ডিসেম্বর : পোস্তা উড়ালপুল কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যসচিবের নেতৃত্বধীন বিশেষ কমিটি এই রিপোর্ট জমা করলেন বৃহস্পতিবার। এই রিপোর্টে বিশেষ কমিটি খতিয়ে দেখেছে, কারা এই উড়ালপুল ভেঙে পড়র জন্য দায়ী। কোন কোন গাফলিত ছিল এই উড়ালপুল ভেঙে পড়ার পিছনে। দোষীদের নাম-সহ বিস্তারিত রিপোর্ট এখন খামবন্দি মুখ্যমন্ত্রীর হাতে। সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন।

ন'মাস হতে চলল পোস্তার ওই উড়ালপুল ভেঙে পড়েছে। এখনও স্থির হয়নি উড়ালপুলের ভবিষ্যৎ। তা নিয়েও চূডান্ত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আইআইটি বিশেষজ্ঞদের। তাঁরাও রিপোর্ট তৈরি করছেন পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে। কিছুদিনের মধ্যেই সেই রিপোর্টও পেয়ে যাবেন মুখমন্ত্রী। তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন এই উড়ালপুলের ব্যাপারে।

পোস্তা উড়ালপুল কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট দিল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বছরের ৩১ মার্চ নির্মীয়মান উড়ালপুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় ২৭ জনের। আহত হন শতাধিক। গিরিশ পার্ক থেকে পোস্তাগামী উড়ালপুলের বাঁদিকের অংশটি ভেঙে পড়ে। আগের দিন রাতেই ঢালাই করা হয়েছিল ভেঙে পড়া অংশটি। পরেরদিনই গণেশ টকিজ মোড়ের কাছে পিলারের ওপর টি অংশটি ভেঙে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+