পয়লা বৈশাখের আগে করোনা মোকাবিলায় কড়া নির্দেশিকা জারি, নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের
নবান্নে জেলা প্রশাসগুলিকে নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিবের
পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। ভোটেক নির্বাচনী প্রচারের কারণে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারীকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার জেলাশাসকরা। পয়লা ৈবশাখের উৎসব কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে।

সামনেই বাঙালির নববর্ষ। তার আগে চৈত্র সেলের বাজার। দোকানে দোকানে ভিড় বেশি। বর্ষবরনের উৎসবও হবে একাধিক জায়গায়। তাই তার আগে সতর্ক হল প্রশাসন। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। জেলার হাসপাতাল গুলিকে আর বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। গতবারের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন ও ভেন্টিলেটরের ব্যবস্থা পর্যাপ্ত এবং আগের বারের থেকে বেশি রাখতে হবে। তারসঙ্গে জেলায় জেলায় আরটি পিসিআর টেস্ট বাড়ানর কথাও বলা হয়েছে।
সব জেলাতেই পয়লা বৈশাখের অনুষ্ঠান েযন ছোট করে হয় এবং করোনা বিধি মেনে করা হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। একসঙ্গে বাজারে মাইকিং করে মানুষকে আর বেশি সচেতন করার কথা বলা হয়েছে। মাস্কের ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলা নিেয় সতর্কীকরণে জোর দিতে বলা হয়েছে। রাজ্যের করো পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক জায়গায় চলে যাচ্ছে। গতকালই দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়ে গিয়েছিল। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। শেষের কয়েক দফায় ভোট রয়েছে দুই ২৪ পরগনা, কলকাতায়। প্রচারের পারদ চড়িয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তাই করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications