করোনা পিছু ছাড়ছে না বাংলাকেও! সংক্রমণ বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুও, একনজরে পরিসংখ্যান

করোনা সংক্রমণ বেড়েই চলেছে বাংলায়। শনিবার বাড়ল মৃতের সংখ্যাও। মুখ্যসচিব যে পরিসংখ্যান দিয়েছেন তাতে উদ্বেগ বাড়াই স্বাভাবিক।

করোনা সংক্রমণ বেড়েই চলেছে বাংলায়। শনিবার বাড়ল মৃতের সংখ্যাও। মুখ্যসচিব যে পরিসংখ্যান দিয়েছেন তাতে উদ্বেগ বাড়াই স্বাভাবিক। তবে রাজ্য করোনা মোকাবিলায় তৈরি বলেই জানিয়েছেন মুখ্যশচিব রাজীব সিনহা। রাজ্যে করোনা আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে তাঁর স্পষ্ট বার্তা রাজ্য তৈরি ব়্যাপিড টেস্টের জন্য।

করোনা সংক্রমণ বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুও, একনজরে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা পরিসংখ্যান তুলে ধরে বলেন, এদিন আরও সাতজন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মোট ৫৮ জন করোনা মুক্ত হয়েছেন রাজ্যে। তিনি আরও জানান, রাজ্যে মোট ৪৬৩০ জনের করোনা পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত।

হাওড়া নিয়ে আগের দিনই উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন না মানলে সশস্ত্র পুলিশ নামানোর হুঁশিয়ারি দেন তিনি। এদিন মুখ্যসচিব বলেন হাওড়ায় মোট ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে আক্রান্ত ৬২ জন। আর পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের পরীক্ষা হয়েছে, আক্রান্ত ১৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+