অষ্টম দিনে চিকিৎসকদের অনশন! সোমে IMA-সহ সমস্ত ডাক্তারদের সংগঠনকে জরুরি বৈঠকে ডাকল নবান্ন
Hunger Strike of Junior Doctors: বাড়ছে চাপ! এই অবস্থায় জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিব মনোজ পন্থের। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে সংগঠনগুলিকে নবান্নের তরফে ই-মেল করে বার্তা পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
আগামীকাল সোমবার দুপুর ১২ টার সময় স্বাস্থ্যভবনে এই বৈঠক হবে জানা যাচ্ছে (Hunger Strike of Junior Doctors)। এই বৈঠকের মধ্য দিয়েই কি কাটবে যাবতীয় জট? উঠবে অনশন?

অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন করছেন আটজন জুনিয়র চিকিৎসক। অনশন চলছে উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজেও। ডাক্তারদের এই আন্দোলনকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষ।
এমনকি সিনিয়র ডাক্তাররাও জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়ররা গণইস্তফা দিচ্ছেন। এমনকি বেসরকারি বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।
আগামীকাল সোমবার থেকে আংশিক কর্ম বিরতি পালন করবেন বলে ঘোষণা করেছেন। এমনকি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফেও অনশনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়রদের পাশে দাঁড়াতে এবং সংহতি জানাতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সরকার যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয় সেই মর্মে রাজ্য সরকারকেও বার্তা দেওয়া হয় চিকিৎসকদের তরফে।
অন্যদিকে লাগাতার আন্দোলনে নিঃসন্দেহে চাপ বাড়ছে শাসক মমতা বন্দ্যোপাধ্যাইয়ের সরকারের উপর। এই অবস্থায় নড়েচড়ে বসল সরকার। জরুরি বৈঠকের ডাক দেওয়া হল। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে আগামীকাল সোমবার এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। যা হবে স্বাস্থ্য ভবনে। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই বৈঠকে প্রত্যেক সংগঠন থেকে দু'জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। কারা থাকবেন তাঁদের নাম পাঠানোর কথা বলা হয়েছে। দুপুর ১২ থেকে সাড়ে ১২ টার মধ্যে এই সংগঠনের তরফে প্রতিনিধিদের থাকার কথা বলা হয়েছে। আর এই বৈঠক ঘিরেই আশার আলো তৈরি হয়েছে। ইতিমধ্যে ১৮৪ ঘণ্টা অনশনের পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় সরকারের তৎপরতায় কি মিটবে? বৈঠকের দিকে তাকিয়ে সবাই।
যদিও চিকিৎসকদের সংগঠনের দাবি, রাজ্য সরকারের তরফে মেল এসেছে। বৈঠকে যাব কিনা সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এর আগেও বৈঠক হয়েছে। কিন্তু কিছুই হয়নি। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা জানান, আমরা আলোচনার পক্ষে। এখনও পর্যন্ত আমাদের ডাকা হয়নি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications