উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুপুরের বিমানে তিনি বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছেছেন।

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুপুরের বিমানে তিনি বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছেছেন। সরকারের তরফে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী যাত্রা পথে সেভাবে নেই সরকারি পোস্টার কিংবা ব্যানার।

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক

সোমবার বিকেলে শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এদিন জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক। প্রকল্পের অগ্রগতি নিয়ে রিপোর্ট নেবেন তিনি। পর্যটন নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে রাস্তাঘাট নিয়েও। কেননা পর্যটনের উন্নয়ন করতে গেলেই রাস্তাঘাটের প্রসঙ্গ প্রথমেই আসে। গাজলডোবার টুরিজিম হাব নিয়েও কথা হতে পারে।

মঙ্গলবার কোচবিহারের চ্যাঙরাবান্ধায় ওই জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার উত্তরকন্যাতেই আলিপুরদুয়ার জেলাপ্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক নির্দিষ্ট রয়েছে।

জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ এবং চা-বাগানের সমস্যা নিয়েও কথা হতে পারে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাত্রা পথে সেরকমভাবে সরকারি পোস্টার ব্যানার না থাকলেও, দলের তরফে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে কিছু পোস্টার দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+