উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও

ব্রিজ ভেঙে পড়ার পর উদ্ধার কাজে হাত লাগানোর ঘটনায় প্রশাসনকে সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্রিজ ভেঙে পড়ার পর উদ্ধার কাজে হাত লাগানোর ঘটনায় প্রশাসনকে সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, প্রশাসন ভাল কাজ করেছে। না হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ছিল বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীরাও হাসপাতাল ও ঘটনাস্থলে ঘুরেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও

সাত বছরের তৃণমূলের শাসনকালে কলকাতায় বড় দুর্ঘটনার পর এটা এমন একটা জায়গা, যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারছেন না ২৪ ঘণ্টার ভিতরে। সরকারি অনুষ্ঠানে পাহাড়ে যাওয়া মুখ্যমন্ত্রী প্রাকৃতিক কারণেই সেখানে আটকে পড়েন মঙ্গলবার বিকেলে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বেলা তিনটেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার তাড়া থাকায় অনুষ্ঠানের সময় এগিয়ে সকাল ১১ টা করা হয়। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে ধন্যবাদ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাড়াও নগরোন্নয়ন মন্ত্রী যে দাঁড়িয়ে থেকে কাজ পর্যবেক্ষণ করেছেন তাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, একজনের মৃত্যু হয়েছে। দুজন নিখোঁজ রয়েছেন। প্রাণহানীর ঘটনা না বাড়ায় কাঞ্চনজঙ্ঘা মাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

তবে প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া স্থানীয়দের নামও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+