মৃত ভেবে চিতাবাঘের ছবি তোলার হিডিক, তারপর কী হল দেখুন ভিডিও
একটি পূর্ণ বয়ষ্ক স্ত্রী চিতাবাঘ গুরুতর জখম হওয়ায় খবর পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা।
একটি পূর্ণবয়ষ্ক স্ত্রী চিতাবাঘ গুরুতর জখম হওয়ায় খবর পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে দলগাও এলাকাতে। চিতাবাঘটি মরে গিয়েছে ভেবে এলাকাবাসী ছবি তুলতে গেলে একজনকে আক্রমণ করে বসে চিতাবাঘটি।

জানা দিয়েছে, এদিন বেলা দশটা নাগাদ ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের রামঝোরা এলাকায় একটি পূর্ণ বয়স্ক মহিলা চিতাবাঘটি রাস্তা পার হবার সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে। এরপর চিতাবাঘটি গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। কিছুক্ষণ পর চিতাবাঘটি কোনও রকমে রাস্তা পার হয়ে চা বাগানের ড্রেনে পড়ে যায়।
সেই সময় স্থানীয় বাসিন্দারা ও চা শ্রমিকরা বাঘটিকে দেখতে পায়। তখনই ছবি তুলতে গেলে বিপত্তি ঘটে। এরপর দলগাঁও বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা চলে আসে। পর বাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বনদপ্তরের কর্তৃপক্ষ।
মৃত ভেবে চিতাবাঘের ছবি তোলার হিডিক, তারপর কী হল দেখুন ভিডিও pic.twitter.com/zt42VAYhbj
— Oneindia Bengali (@OneindiaBengali) August 19, 2019












Click it and Unblock the Notifications