মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় চার্জ গঠন

মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় চার্জ গঠন

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকার এক শিক্ষক ও তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন করার ঘটনার পাঁচ মাসের মাথাতে মূল অভিযুক্ত উৎপল বেহেরার বিরুদ্ধে চার্জ গঠন করা হল। মুর্শিদাবাদ জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌম্যজিত্ মুখোপাধ্যায়ের এজলাসে এই চার্জ গঠন করা হয় । আদালত সূত্রে জানা গিয়েছে যে ৩০২ (খুন) ও ২০১ (প্রমাণ লোপাট করা) ধারাতে ওই চার্জ গঠন করা হয়েছে ।

মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় চার্জ গঠন

সরকার পক্ষের আইনজীবী প্রিয়নাথ রায় জানিয়েছেন যে উৎপল বেহেরার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে । মে মাসের ১১, ১২, ১৩ তারিখ এই খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে ।

অভিযুক্তর আইনজীবী কৌশিক দে বলেন, উৎপল নির্দোষ । চার্জ গঠন করার সময়ে তাকে জিজ্ঞাসা করা হলে আদালতেও সে বলেছে যে সে নির্দোষ ।

গত বছর বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জের লেবুবাগান এলাকায় নিজের বাড়িতে খুন হন স্কুলের শিক্ষক বন্ধু প্রকাশ পাল। তার সঙ্গে কুপিয়ে খুন করা হয় তার অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও ছ বছরের ছেলে অঙ্গন পাল । এই খুনের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ সাগরদিঘির সাহাপুরের বাসিন্দা উৎপল বেহেরাকে গ্রেফতার করে । সেই এই খুনের ঘটনার মূল অভিযুক্ত । টাকা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা বলে জানিয়েছিল পুলিশ ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+