'আচ্ছে দিন' ফিরবে ডানলপে, কারখানা অধিগ্রহণে উদ্যোগী মোদী
কলকাতা, ২ জানুয়ারি: যদি সব কিছু ঠিকঠাক চলে, তা হলে ২০১৫ সালেই হুগলী জেলার সাহাগঞ্জের ডানলপ কারখানা অধিগ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। এই উদ্দেশ্যে আগামী ৫ জানুয়ারি বিজেপির রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র সাহাগঞ্জে আসছেন। তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন বিশেষজ্ঞও।
একদা সাহাগঞ্জের ডানলপ কারখানা ছিল পশ্চিমবঙ্গের সমৃদ্ধির প্রতীক। কিন্তু সেই যুগ আর নেই। ২০১১ সালে বিধানসভা ভোটের আগে বন্ধ হয়েছিল ধুঁকতে থাকা ডানলপ কারখানা। গত বছরের ২৫ সেপ্টেম্বর শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে কারখানা খোলে। কিন্তু ফের তা বন্ধ হয়ে যায়। ডানলপ কারখানার সঙ্গে হুগলী জেলার বিস্তীর্ণ অংশের অর্থনীতি জড়িয়ে ছিল। এখন তাতে ভাটা পড়েছে। নিরন্ন শ্রমিকরা বেঁচে থাকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কেউ আবার চানাচুর বিক্রি করে দিন গুজরান করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ নিয়ে দেখেছেন যে, ডানলপ অধিগ্রহণ করলে একই সঙ্গে তিনটি জিনিস ঘটবে। প্রথমত, আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রমিকরা বাঁচবেন। কারখানা চললে পার্শ্ববর্তী এলাকার আর্থিক বিকাশও ত্বরান্বিত হবে। দ্বিতীয়ত, সাহাগঞ্জ তথা হুগলী লোকসভায় বিজেপির প্রতি ব্যাপকভাবে সহানুভূতির হাওয়া তৈরি হবে। তৃতীয়ত, গোটা রাজ্যের মানুষকে বিজেপি বোঝাতে পারবে যে, শিল্পায়ন এগিয়ে নিয়ে গিয়ে বাংলাকে আবার ভারতসেরা করতে নরেন্দ্র মোদী মরিয়া। এর ফলে ২০১৬ সালের বিধানসভা ভোটে ফায়দা তুলতে পারবে বিজেপি।
প্রসঙ্গত, চন্দনবাবুকে ২০১৪ সালের লোকসভা ভোটে হুগলী লোকসভা আসনে প্রার্থী করেছিল দল। তিনি হুগলী জেলার মানুষ হওয়ার সুবাদে সেখানকার রাজনীতিটা ভালো বোঝেন। পাশাপাশি, সংসদের বাণিজ্য-বিষয়ক কমিটির সদস্য তিনি। তাই চন্দন মিত্রকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখতে পাঠানো হচ্ছে জরুরি ভিত্তিতে।
কেন্দ্র ডানলপ অধিগ্রহণ করলে সেখানে সেনাবাহিনীর ট্রাক ও বায়ুসেনার বিমানের জন্য টায়ার তৈরি হবে। এমনকী, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাকেও ডানলপে তৈরি টায়ার রফতানির ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications