নমুনা কম পাঠানো হচ্ছে, করোনা পরীক্ষা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নমুনা কপ পাঠানো হচ্ছে, করোনা পরীক্ষা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

করোনা ভাইরাসে সংক্রমণ ছড়াতে শুরু করেছে গোটা দেশে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রীয় পরীক্ষাগার। অভিযোগ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য কম নমুনা পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

নমুনা কম পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ

নমুনা কম পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের কলকাতার নোডাল সেন্টারে কম নমুনা পাঠানো হচ্ছে। দিনে ২০টি নমুনাও পাঠানো হচ্ছে না নোডাল সেন্টারে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও বেশি করে নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো উচিত। পশ্চিমবঙ্গ থেকে কম পরিমানে নমুনা পরীক্ষার জন্য আসছে বলে অভিযোগ করেছেন আইসিএমআর এবং নাইসেডের ডিরেক্টর ডাক্তার সুশান্ত দত্ত। তিনি অভিযোগ করেছেন প্রথম থেকে একই পরিমান নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

করোনা মৃত্যু নিয়ে দ্বিমত

করোনা মৃত্যু নিয়ে দ্বিমত

কয়েকদিন আগে করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল রাজ্যে। চিকিৎসকরা প্রথম ৮ জনের করোনা সংক্রমণে মৃত্যুর কথা বললেও পরে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মাত্র তিন জনের। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে। বিরোধীরা অভিযোগ করতে থাকেন করোনা সংক্রমণে মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার।

করোনা সংক্রমণ কম হচ্ছে

করোনা সংক্রমণ কম হচ্ছে

করোনা সংক্রমণে সংখ্যা কম আছে বলে প্রচার করছে রাজ্যে সরকার। এর আগে লকডাউন অমান্যের ঘটনা রাজ্যে বেশি ঘটেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+