দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, রাজস্থানে পাঁচগুণ সংক্রমণ বৃদ্ধি! করোনায় উদ্বিগ্ন কেন্দ্র
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, গত চার সপ্তাহের ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে বেড়েছে। দিল্লি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে।
বিগত ১৪ দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। উদ্বেগের বিষয় এই যে কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গোয়া এবং ওড়িশার মতো রাজ্যগুলিতেও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির মতো সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যার ফলে দেশের বুকে করোনা সংক্রমণ শিখরে পৌঁছে গিয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, গত চার সপ্তাহের ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে বেড়েছে। দিল্লি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে। গত বছরের সর্বোচ্চ সংক্রমণের তুলনায় রাজস্থানে পাঁচগুণ বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল।
দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তিনি বলেন, রাজ্যগুলিকে বলা হচ্ছে যেখানে যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে স্থানীয় নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। মাস্ক ব্যবহার, হাতের ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা দেশের করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহের বিষয়েও জানান।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমরা অক্সিজেন ট্যাঙ্কার বাড়িয়ে চলেছি। স্বাস্থ্যমন্ত্রক চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনের প্রাপ্যতা ও সরবরাহ সম্পর্কে রাজ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় সাধন করছে। ২৩টি রাজ্যে ৮৯৩ এমটি বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে বেসরকারি হাসপাতাল-সহ সমস্ত হাসপাতালে অক্সিজেন পরিষেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications