Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের খুশির খবর! দুর্গাপুজোর আগেই মিলবে বেতন, পেনশন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের কর্মীরা ডিএ অনেকটাই কম পান। তা নিয়ে ক্ষোভও রয়েছে।

এই আবহে আরও এক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতন পেয়ে যাবেন দুর্গাপুজোর আগেই। এমনকী পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সরকারি নির্দেশিকা জারি হতে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে খুশির হাওয়া।

প্রতিরক্ষা, ডাক, টেলিকমিউনিকেশন-সহ বাংলায় সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরতরা বেতন পেয়ে যাবেন ২৬ সেপ্টেম্বরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন শিল্প সংস্থাগুলির কর্মীদের বেতন বা মজুরিও ওই দিনের মধ্যেই প্রদান করা হবে। যাঁরা পেনশন পান, তাঁদের চলতি মাসের পেনশনও ২৬ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, "এ রাজ্যের কর্মচারীরা দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+