আমজনতার মনে আতঙ্ক তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনীই, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

বাংলায় কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে।

বাংলায় কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছে নিরাপত্তা বাহিনীই। এই অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

আমজনতার মনে আতঙ্ক তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

চিঠি লিখে কমিশনকে তৃণমূল জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে অনৈতিক কাজ করছে। বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলেও তৃণমূল অভিযোগ করেছে।

তৃণমূলের অভিযোগ, অনেক অভিযোগ রয়েছে যেখানে বিজেপি নেতাদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে। যা রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর ক্ষেত্রে আদর্শ নয়।

এই চিঠিতেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এমনকী ভোটারদেরও বিজেপিকে ভোট দিতে বলছে।

প্রসঙ্গত, এদিন চতুর্থ দফার ভোটে বীরভূম, আসানসোল, বহরমপুর, বর্ধমানের নানা জায়গায় অশান্তির চিত্র সামনে এসেছে। বুথ দখল থেকে মারপিট, কিছুই বাদ যায়নি। ঝামেল থামাতে নিরাপত্তা বাহিনীকে শূন্য গুলিও ছুড়তে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+