কেষ্টর জেতা ১ কোটি টাকার লটারি কিনেছিলেন কে? লটারি কাণ্ডে নূর আলিকে তলব সিবিআইয়ের

কেষ্টর জেতা ১ কোটি টাকার লটারি কিনেছিলেন কে? লটারি কাণ্ডে নূর আলিকে তলব সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের ১ কোিট টাকার লটারি কিনেছিলেন নূর আলি। তদন্তে এমনই জানতে পেরেছে সিবিআই। বৃহস্পতিবার বড় শিমূলিয়া গ্রামের বাসিন্দা সেই নূর আলিকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে বোলপুরের শিমূলিয়া গ্রামে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। তারপরেই নূর আলিকে তলব করা হয়েছে। তাঁকে রতন কুঠির গেস্ট হাউসে আজই তলব করা হয়েছে।

বোলপুরে ফের সিবিআই হানা

বোলপুরে ফের সিবিআই হানা

অনুব্রত মণ্ডলের লটারি কাণ্ডের খোঁজে ফের বোলপুরে তল্লাশি চালাল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। বোলপুরের কাছে বড় শিমূলিয়া গ্রামে তল্লাশি চালায় সিবিআই। সেই গ্রামেরই বাসিন্দা নূর আলি। অনুব্রত ঘনিষ্ঠ বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের কয়েক কোটি টাকার লটারির টাকা কোথা থেকে আসত তার সন্ধানেই এই তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

কোটি কোটি টাকার লটারি জয় কেষ্টর

কোটি কোটি টাকার লটারি জয় কেষ্টর

গোরু পাচার কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তাঁরা জানতে পেরেছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুরন্যা মণ্ডল কয়েক কোটি টাকার লটারির টিকিট জিতেছিলেন। অনুব্রত মণ্ডল নিজে এক কোটি টাকার লটারি পেয়েছিলেন। তার পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলওও কয়ের কোটি টাকার লটারি জিতেছিলেন সুকন্যা। তাঁর অ্যাকাউন্টে সেই টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

লটারির দোকানে হানা

লটারির দোকানে হানা

অনুব্রত মণ্ডলের লটারির টাকার হদিশ পেতে লটারির দোকানে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারীকরা। তাঁরা বোলপুর শহরে চৌরাস্তার মোড়ে একটি লটারির দোকানে হানা দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সেই লটারি ব্যবসায়ীকে তলব করে জেরা করেছেন সিবিআই আধিকারীকরা। কীভাবে অনুব্রত মণ্ডল এই ১ কোটি টাকার লটারি জিতলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে।

গরুপাচারের টাকা লটারিতে

গরুপাচারের টাকা লটারিতে

সিবিআই আধিকারীকরা মনে করছেন গরুপাচারের কালো টাকা অনুব্রত মণ্ডল লটারির মাধ্যমে সাদা করেছেন। সেকারণেই তাঁর নামে ১ কোটি টাকার লটারি এবং তাঁর মেয়ের নামে লটারি টাকা দেওয়া হয়েছিল। এই ঘটনার পরেই বোলপুর শহরে অনুব্রত ঘনিষ্ঠ লটারি বিক্রেতাকে জেরা করেছেন তদন্তকারীরা। তারপরেই এই নূর আলির হদিশ পান তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে নূর আলির সন্ধানে বীরভূমের বড় শিমূলিয়া গ্রামে তল্লাশি চালান তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+