কয়লা-কাণ্ডে বিনয় মিশ্রের নামে হুলিয়া জারি, সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করল সিবিআই

কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের নামে হুলিয়া জারি, সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করল সিবিআই

কয়লা পাচার কাণ্ডে এবার নতুন তৎপরতা শুরু করল সিবিআই। বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তারা। ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে সিবিআই। সংবাদপত্রে হুলিয়া জারি করে নোটিস দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। ২০ জুনের মধ্যে তাঁকে আদালতে হাজিরার শেষ সময় দেওয়া হয়েছে।

বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি

বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি

কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। সংবাদ পত্রে নোটিস দিয়ে বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। ইতিমধ্যেই আসানসোলের সিবিআই আদালত তাঁকে ফেরার ঘোষণা করেছে। ২০ জুনের মধ্যে বিনয় মিশ্রকে আদালতে হাজিরা দেওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অধরা এই ঘটনায় মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এদিকে একুশের ভোটের আগে কয়লা পাচার কাণ্ডে তৎপরতা দেখিয়ে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত হাজির হয়েছিল।

সম্পত্তি বাজেয়াপ্ত

সম্পত্তি বাজেয়াপ্ত

এদিকে আজ থেকে কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এর আগেও বিনয় মিশ্রের রাসবিহারির বাড়ি এবং একাধিক জায়গায় জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেও বিনয় মিশ্রের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বিনয় মিশ্রেকে দ্রুত যাতে ধরা যায় সেকারণেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চাইছে সিবিআই।

কোথায় গাঢাকা দিয়েছেন বিনয় মিশ্র

কোথায় গাঢাকা দিয়েছেন বিনয় মিশ্র

কয়লাপাচার এবং গরুপাচার কাণ্ডের তদন্ত শুরু হওয়ার পর থেকেই পলাতক বিনয় মিশ্র। তদন্তকারীদের দাবি
বিনয় মিশ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। সিবিআইয়ের তদন্তকারীরা দাবি করেছেন বিনয় মিশ্র ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে লুকিয়ে রয়েছেন প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপরাষ্ট্রে। কলকাতা থেকে পালানোর পর, দুবাইয়ের ভারতীয় দূতাবাসে নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেন গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। ভানুয়াতু-র নাগরিকত্ব নেওয়ায় তিনি ভারতীয় পাসপোর্ট জমা দিচ্ছেন তিনি।

রেড কর্নার নোটিস জারি

রেড কর্নার নোটিস জারি

ইতিমধ্যেই ইন্টারপোলের কাছে বিনয় মিশ্রের বিরুদ্ধে রেডকর্নার নোটিস জারি করার আবেদন জানিয়েছে সিবিআই তার পরেই সেই আবেদনে সাড়া দিয়ে ইন্টারপোল বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে।
রেড কর্নার নোিটস জারি হওয়ায় বিনয় মিশ্র দেশে যেকোনও বিমানবন্দরে গেলেই তাঁর সন্ধান পাওয়া যাবে। তাঁর অবস্থান সম্পর্কে সব তথ্য হাতে পেয়ে যাবে ইন্টারপোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+