সুদীপ্ত সেনকে ওড়িশায় নিয়ে গিয়ে সুদীপের মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই!
সূত্রের খবর, এবার কলকাতার জেলে বন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনকে ওড়িশায় ভুবনেশ্বরে নিয়ে গিয়ে সুদীপের মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা রয়েছে সিবিআইয়ের।
কলকাতা, ৯ জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে যোগাযোগের নানা তথ্য হাতে আসার পরে গ্রেফতার করা হয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে সারদা চিটফান্ডের যোগাযোগের অভিযোগও এনেছেন সিবিআই গোয়েন্দারা। এই সূত্র ধরে ইতিমধ্যেই সুদীপকে জেরা করেছে সিবিআই।[ফরেনসিক পরীক্ষা গৌতম কুণ্ডুর মোবাইল ফোনের, এবার কে সিবিআই নজরে?]
সূত্রের খবর, এবার কলকাতার জেলে বন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনকে ওড়িশায় ভুবনেশ্বরে নিয়ে গিয়ে সুদীপের মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা রয়েছে সিবিআইয়ের।[এবার সারদা চিটফান্ড কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের]

সারদা কর্তা সুদীপ্ত সেনের অন্যতম সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম পেয়েছে সিবিআই। সারদার মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত করা প্রভাবশালীদের মধ্যে তাঁরও নাম রয়েছে। কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া বয়ানে এমনটাই দাবি করেছেন দেবযানী মুখোপাধ্যায়।[এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও বিশেষ নজর দিচ্ছে সিবিআই]
সেই তথ্য ধরেই সুদীপকে একদফা জেরা করেছেন সিবিআই আধিকারিকেরা। এবার প্রয়োজনে সুদীপ্ত সেনকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে গিয়ে সুদীপের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। তাহলে বেশ কিছু নতুন দিক তদন্তকারীদের সামনে খুলে যেতে পারে।[সুদীপের সঙ্গে দেখা টিম পার্থর, ব্রাত্যই রইলেন তাপস পাল]
প্রসঙ্গত, এদিন সুদীপের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ফের তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications