Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশ দিয়ে সব সম্ভব নয়, করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে মামলায় হাইকোর্ট

পুলিশ দিয়ে সব সম্ভব নয়, করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে মামলায় হাইকোর্ট

রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার পর এবার সুষ্ঠু ভাবে পঞ্চম দফা নির্বাচন করতে কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে দায়ের হওয়া অপর একটি মামলায় শুক্রবার এই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন আদালত জানিয়েছে, 'আগামী সোমবার কমিশনের যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে, সেখানে পঞ্চম দফার ভোট কি ভাবে হলো তার রিপোর্ট থাকতে হবে।

পুলিশ দিয়ে সব সম্ভব নয়, করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে মামলায় হাইকোর্ট

কোনভাবে এই বার্তা যেন না যায় এ রাজ্যে পুলিশ সব নিয়ন্ত্রণ করে।'
পাশাপাশি, আদালত জানিয়েছে, 'এদিন যে সর্বদলীয় বৈঠক রয়েছে, সেখানে রাজনৈতিক নেতাদের এই বার্তা দিন, শুধুমাত্র পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ সম্ভব নয়। নেতা ও মানুষকে সচেতন হতে হবে।'
আগামী সোমবার বেলা দুটোয় করোনা পরিস্থিতে নির্বাচন নিয়ে দায়ের হওয়া সব কটি মামলার একসঙ্গে শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাজ্যে করোনা অতিমারী পরিস্থিতিতে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো বা ছট পুজোর মতো ২১-এর বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট পর্বের আগে এক গুচ্ছ গাইডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট।

আদালতের নির্দেশ, প্রার্থীদের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে নিরাপত্তারক্ষী ছাড়া ৫ জনের বেশি সঙ্গী রাখা যাবে না। রোড শো এর ক্ষেত্রেও গাড়িতে ৫ জনের বেশি তোলা যাবে না। গাড়ির সংখ্যা থাকবে ১০ টি, তার বেশি না। প্রতিটি গাড়ির দূরত্ব থাকবে ১০০ মিটার।

জনসভার ক্ষেত্রেও আদালতের নির্দেশ, করণা বিধি মেনে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে প্রত্যেককে এক্ষেত্রে যে মাঠে জনসভা হবে তা চিহ্নিত করবে জেলা নির্বাচনী আধিকারিক। মাঠের ঢোকা বেরোনোর রাস্তা ও চিহ্নিত করে দেবেন তিনি। জনসভায় উপস্থিত প্রত্যেককে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে হবে।

প্রতিটি জনসভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের নিশ্চিত করতে হবে উপস্থিত প্রত্যেকে যাতে মাস্ক পরে। এবং জনসভায় ঢোকার মুখে তাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মাল চেকিং এর ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এই বিষয়টি খতিয়ে দেখতে প্রতিটি জেলায় নিযুক্ত নোডাল অফিসারদের কাজে লাগাতে হবে।

এবং আদালতের এই নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ সুপার। যদি মানা না হয় তাহলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+