ডেড প্যানেলই প্রকাশ করুক পর্ষদ, প্রাথমিকে ৪২ হাজারের নিয়োগ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
এসএসসির ২৬ হাজার শিক্ষকের চাকরির ভাগ্য ঝুলে আছে সুপ্রিম কোর্টে৷ আজ মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আরও তিন সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে। এই কথা জানানো হয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের এদিন বড় নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকের প্যানেল নিয়ে কী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা?
২০১৬ সালের প্রাথমিকের মামলা চলছে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি চলছে। ৪২ হাজার নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়েছিল? সেই প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। কড়া নির্দেশও দিয়েছেন বিচারপতি।

২০১৬ মেয়াদ উর্ত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অমৃতা সিনহা কড়া নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার পর্ষদকে এই নির্দেশ দেওয়া হয়েছে। " ডেড প্যানেলটাই প্রকাশ করুন। মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই। মন্তব্য বিচারপতি সিনহার।"
মামলাকারী ২০১৬ সালে পরীক্ষা দেন। তিনি প্যানেলে অন্তর্ভুক্ত হননি। তাই পাঁচ শতাংশ অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানানো হয়। যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড। মামলাকারীকে বিচারপতির প্রশ্ন, " যদি মূল প্যানেল প্রকাশিত না হয়, অতিরিক্ত প্যানেল কীভাবে প্রকাশিত হবে? " ৪২ হাজার চাকরির নিয়োগ প্যানেল দেখতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।
মামলাকারীর আইনজীবী দীব্যেন্দু ভট্টাচার্যের বক্তব্য, বোর্ড মেরিট লিস্ট করেনি। অতিরিক্ত পাঁচ শতাংশের তালিকাও প্রস্তুত করেনি। বোর্ড বারবার বলেছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ। এই বিষয়ে পর্ষদের বক্তব্য, নম্বর প্রকাশিত হয়েছে। নম্বর ব্রেকআপের সঙ্গে দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশিত করা সম্ভব নয়। অনেকে গ্রেফতার হয়েছে। প্যানেল প্রসেসরের কাছে আছে। সিবিআইয়ের কাছ থেকে নিতে হবে।
এরপর বিচারপতির মন্তব্য,"পরীক্ষার্থী খারাপ হতে পারেন। কিন্তু আপনি রাজ্যের শক্তিশালী অঙ্গ। আগেও এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা প্যানেল প্রকাশ করুন। ডেড প্যানেলই প্রকাশ করুন।"
বোর্ডকে এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৩০ জুলাই পরের শুনানি। এই ১৫ দিনের মধ্যে নিয়োগ প্যানেল আদালতে জমা দিতে হবে।
-
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প












Click it and Unblock the Notifications