অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এখন কোনও পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট যে বিষয়কে গুরুত্ব দিয়েছিল। সেই বিষয়কেই সামনে রাখল কলকাতা হাইকোর্ট৷ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ প্রশাসন।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর খারিজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আজ সেই মামলার শুনানি হল।

আজ বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। অর্থাৎ এখন স্বস্তি পেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না। কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শুধু তাই নয়, ১২ জুন পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। তাছাড়া আগামী ১৪ জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারীর বিরুদ্ধে তদন্ত করতে তাদের ডাকা যাবে না। পুলিশ প্রশাসনকে আদালতে নির্দেশকে এখন মানতে হবে।
অরবিন্দ কেজিওয়ালের মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। জামিনে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রায়ের ক্ষেত্রে যে বক্তব্য সর্বোচ্চ আদালত রেখেছিল, এখানে তাকেই পাথেয় করা হয়েছে। আদালতের বক্তব্য, নির্বাচন চলাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না।
অরবিন্দ কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ার ক্ষেত্রে কিছু যুক্তি দিয়েছিল। কলকাতা হাইকোর্ট মনে করে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এখানে প্রার্থী। তাই তাঁর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
তমলুকের সিজেএম বক্তব্য অনুযায়ী, যে সব অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশের আগে সেইসব অভিযোগের সত্যতা খুঁজে দেখা উচিত ছিল। হাইকোর্ট এই বিষয়টিও উল্লেখ করেছে এদিনের রায়ে। আগামী দিন দুপক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে হবে। আগামী ১২ জুন পরবর্তী শুনানি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications