HC On Upper Primary: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল, ১৪ হাজারের বেশি পদের মেধা তালিকা চার সপ্তাহেই
HC On Upper Primary: প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল। ১৪০৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিল কলকাতা হাইকোর্ট।
মেধা তালিকা থেকে বাদ পড়া ১৪৬৩ জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। এ জন্য সময়সীমা দেওয়া হলো চার সপ্তাহ। তার পরের চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং সেরে সুপারিশপত্র দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১১ ও ২০১৫ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা এই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি। ২০১৯ সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একইসঙ্গে বিজ্ঞপ্তিও জারি হয়।
২০২০ সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধাতালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। নতুন করে মেধাতালিকা তৈরি করে নথি যাচাইয়ের পর্যায় থেকে প্রক্রিয়া শুরু করতে বলেন তিনি। নতুন করে প্রকাশিত হয় ইন্টারভিউ লিস্ট। এরপর মামলা যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।\
নতুন ইন্টারভিউ লিস্টের ওপর প্রথমে স্থগিতাদেশ দিয়ে এসএসসিকে দিয়ে গ্রিভান্স রেড্রেসাল কমিটি গঠন করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে মামলাটি যায় ডিভিশন বেঞ্চে। ২০২৩ সালে প্য়ানেল প্রকাশের অনুমতি দেয় হাইকোর্ট। তবে ডিভিশন বেঞ্চ বলেছিল, প্যানেল প্রকাশ করলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।
কাউন্সেলিং পর্ব পর্যন্ত প্রক্রিয়া শেষেরও নির্দেশ দেয় আদালত। মামলাটি পরে যায় নতুন ডিভিশন বেঞ্চে। ১৪০৫২ জনের মেধাতালিকা প্রকাশ করেছিল কমিশন। ওএমআর পুনর্মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়। নিয়োগপত্র দেওয়াই বাকি আছে।
১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শেষের পর আজ রায় ঘোষণা করা হলো। উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়ায় একাধিক ত্রুটির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের হয়।
অনুমানের ভিত্তিতে ১৪৬৩ জনতে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। মামলাকারীরা জানান, এই বাদের কারণ চাকরিপ্রার্থীদের জানানো হয়নি। পরে বেশ কয়েকবার সবদিক খতিয়ে দেখে এসএসসি। ইন্টারভিউ থেকে ৭৪ জনকে বাদ দেওয়ার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। তফশিলী জাতি, জনজাতি ও মহিলাদের সংরক্ষণের নিয়ম যথোপযুক্তভাবে না মানা থেকে শুরু করে ওএমআর শিটে সমস্যার আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল আদালতে। আজকের রায়ের ফলে চাকরিপ্রার্থীরা আশাবাদী, দ্রুতই তাঁরা নিয়োগপত্র পাবেন।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications