নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পাহাড়ে ধিক্কার মিছিল
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পাহাড়ে ধিক্কার মিছিল
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পাহাড়ে ধিক্কার মিছিল। রবিবার পাহাড়ের শেরপা, লেপচা এবং তামাং সহ ১৪ টি বোর্ডের সদস্যরা সিএবি বিলের প্রতিবাদে মিছিলে সামিল হন । দার্জিলিং স্টেশন থেকে ম্যাল পর্যন্ত এই মিছিল চলে ।

অন্যদিকে এনআরসি এবং সিএবি বিলের বিরুদ্ধে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় পাঁচ হাজার মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এর আগে নাগরিকত্ব বিলের প্রতিবাদে মঙ্গলবার দার্জিলিংয়ে চকবাজারে অমিত শাহ এবং রাজু বিস্তের কুশপুতুল দাহ করা হয়েছিল। দার্জিলিং শহর সমিতির পক্ষ থেকে এই কুশপুতুল দাহ করা হয়েছিল। সেই প্রতিবাদে সংসদ ভবনে অমিত শাহের দেওয়া বয়ান এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করা হয়।
অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদের আঁচ কলকাতাতেও। সোমবার ১৬ ডিসেম্বর কলকাতায় বিআর আম্বেডকরের মূর্তি থেকে থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিলে রাজ্যের মুখ্যমুন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হাঁটবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications