নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপির অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতায়
নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে বিজেপির অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ছাত্র-ছাত্রী ও বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিকে কেন্দ্র করে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাজার থেকে অন্য হলো অতিরিক্ত ফোর্স। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতায় শনিবার মহানগরীর রাজপথে নামে যাদবপুর, প্রেসিডেন্সি, এসআরএফটিআই, আলিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীরা। শহীদ মিনার থেকে মিছিলের করে মুরলিধর সেন লেনের বিজেপি দফতরের দিকে যায় তারা। কর্মসূচি বিজেপি পার্টি অফিস ঘেরাও। প্রথমে ঠিক ছিল শহীদ মিছিল মহাজাতি সদন পর্যন্ত যাবে। কিন্তু শহীদ মিনারে জমায়েতের পর পড়ুয়ারা সিদ্ধান্ত নেন, মিছিল যাবে বিজেপি দফতর পর্যন্ত। তারপরেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি দফতর ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা। বিজেপি অফিসের সামনে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ এবং স্লোগানের পাল্টা বাঁশ,লাঠি হাতে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা সমর্থকরাও। সবমিলিয়ে বেশ কিছুক্ষণ চলে ছাত্র-বিক্ষোভ। দীর্ঘক্ষণ সেন্টাল অ্যাভিনিউ রাস্তা অবরোধের জেরে যান জট চূড়ান্ত ভোগান্তিতে নিত্য অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ। পরপর বাস দাঁড় করিয়ে রাখা হয় বিজেপি অফিসের সামনে।












Click it and Unblock the Notifications