সাধারণ নির্বাচনের সঙ্গেই রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন! ফল ঘোষণা ২৩ মে
রাজ্যে খালি পড়ে থাকা ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই ছটি আসনে নির্বাচন হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩ মে।
রাজ্যে খালি পড়ে থাকা ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই ছটি আসনে নির্বাচন হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩ মে। ছটি আসন হল, দার্জিলিং, ইসলামপুর, কান্দি, নওদা, হবিবপুর ও ভাটপাড়া। সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় আসনগুলি ত্যাগ করার কথা জানান। সঙ্গে সঙ্গে নির্বাচনের দিনও ঘোষণা করে দিল কমিশন।

১৯ মে যেসব লোকসভা আসনে ভোট
১৯ মে দক্ষিণবঙ্গের নটি লোকসভা আসনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। সেগুলি হল, বারাসত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, জয়নগর, মথুরাপুর।

যেসব বিধানসভা কেন্দ্রে আগেই উপ নির্বাচন ঘোষণা
রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে আগেই উপনির্বাচনের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেগুলি হল কৃষ্ণগঞ্জ এবং উলুবেড়িয়া পূর্ব। কৃষ্ণগঞ্জ কেন্দ্রে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যা করায় আসনি শূন্য হয়েছিল। অন্যদিকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল বিধায়ক রাজ্যের প্রাক্তন আইপিএস হায়দার আজিজ সফির মৃত্যুতে আসন শূন্য হয়েছিল।

ছটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন
শুক্র ও শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে সেদিন থেকেই কেন্দ্রগুলিতে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। ছটি কেন্দ্রের বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে তাদের বিধানসভা কেন্দ্রগুলি থেকে ইস্তফা দিতে হয়েছে। কেন্দ্রগুলি হল, দার্জিলিং ( এই কেন্দ্রের গোর্খা জনমুক্তি মোর্চা বিধায়ক অমর সিং রাই দার্জিলিং লোকসভায় তৃণমূলের প্রার্থী), ইসলামপুর ( কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল দলবদল করে রায়গঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী), কান্দি ( কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার দলবদল করে বহরমপুর আসন থেকে তৃণমূল প্রার্থী), নওদা ( কংগ্রেস বিধায়ক আবু তাহের দলবদল করে মুর্শিদাবাদ আসন থেকে তৃণমূল প্রার্থী), হবিবপুর ( সিপিএম বিধায়ক খগেন মুর্মু দলত্যাগ করে উত্তর মালদহ থেকে বিজেপি প্রার্থী), ভাটপাড়া ( তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে ব্যারাকপুর আসন থেকে বিজেপি প্রার্থী)
আসনগুলিতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। পরের দিন মনোনয়ন পত্রগুলির স্ক্রুটিনি করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২ মে।












Click it and Unblock the Notifications