প্রসাদে বিষ মিশিয়ে খুন কুঁদঘাটের ব্যবসায়ী! অপর নিখোঁজ ব্যবসায়ীর দেহ পুকুরে

প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়ছিলেন ব্যবসায়ী। হাসপাতালে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রসাদে বিশ মিশিয়ে খুন করা হয়েছে তাঁকে।

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়ছিলেন ব্যবসায়ী। হাসপাতালে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রসাদে বিশ মিশিয়ে খুন করা হয়েছে তাঁকে। ছক কষেই প্রসাদে বিষ মিশিয়ে এই খুন করা হয়েছে বলে অভিযোগ। কুঁদঘাটের পূর্ব পুটিয়ারিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।

পুলিশ জানিয়েছে মৃত ব্যবসায়ীর নাম মানিক রাউথ। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরে পুজোর পর প্রসাদ বিতরণ হয়। ওই ব্যবসায়ীকে প্রসাদ দিয়ে যান কয়েকজন এসে। সেই প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মানিকবাবু। তাঁকে তড়িঘড়ি বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় কুঁদঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রসাদে বিষ মিশিয়ে খুন কুঁদঘাটের ব্যবসায়ী! অপর নিখোঁজ ব্যবসায়ীর দেহ পুকুরে

স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলের দিকেই অভিযোগের তির। জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এদিকে পূর্ব পুটিয়ারিতেই আর এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় পুকুর থেকে। শনিবার থেকে নিখোঁজ ছিলেন শ্যামসুন্দর সাহা নামে ওই ব্যবসায়ী। এদিন পুকুর থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+