মদ-গাঁজা খাওয়া নিয়ে অশান্তি, শ্যালিকাকে খুনের অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে
মদ-গাঁজা খাওয়া নিয়ে অশান্তি ও বিবাদের জেরে শ্যালিকাকে খুনের অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। অভিযুক্ত কৈলাশ সোনিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ।
মদ-গাঁজা খাওয়া নিয়ে অশান্তি ও বিবাদের জেরে শ্যালিকাকে খুনের অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। অভিযুক্ত কৈলাশ সোনিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। বিহারের বাসিন্দা কৈলাশ থাকতেন চান্ডুল গ্রামে। এই গ্রামের রিনা মাঝিকে বিয়ে করেন তিনি। তার মদ গাঁজা খাওয়ার এবং জুয়া খেলার নেশা আছে।

সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জরিযে পড়ে বলেও অভিযোগ। এনিয়ে স্ত্রীর সাথে তার বচসা হয়। রিনা বাবার ঘরে চলে যায়। রিনাকে নিয়ে তার স্বামীর কাছে যায় কৈলাশের শ্যালিকা নমিতা মাঝি ও তার স্বামী কালাচাঁদ। সেই সময়ে ফের বচসা হয়। তখন নমিতা মাঝিকে ছুরি দিয়ে আঘাত করে কৈলাশ। নমিতা মাঝি মারা যায়।
নমিতা কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় হয় রিনা মাঝি ও কালাচাঁদ। দুজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযুক্ত কৈলাশকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।












Click it and Unblock the Notifications