তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির বিজেপির দিকে
তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির বিজেপির দিকে
ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সোহরাব আলির বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পড়ে।

তৃণমূলের উপ-প্রধানের ছেলে আমিনুর মিঁয়া অভিযোগ করেছেন, মঙ্গলবার ভোরে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা এলাকায় তাদের বাড়িতে মুড়ি-মুড়কির মতো বোমা ছুড়তে থাকে দুষ্কৃতীরা। একদল দুষ্কৃতী তির ছোড়ে বলে অভিযোগ। প্রানের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি পরিবারের লোকেরা।
জানা গিয়েছে, বাড়ির উঠোন জুড়ে বোমার সপ্লিন্টার উদ্ধার হয়। এখনও বেশ কিছু তাজা বোমা পড়ে রয়েছে। পরিবারের লোকেদেক অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজি চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।












Click it and Unblock the Notifications