খাগড়াগড়ের ছায়া কি বিষ্ণুপুরেও, এলাকায় আতঙ্ক
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সানি পাড়ায় বোমায় উড়ে গেল ঘরের ছাউনি। বাড়ির মালিক রমেশ সানি সিপিএম জোনাল কমিটির সম্পাদক। বিস্ফোরণের পর থেকেই পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা
বোমা ফেটে উড়ে গেল ঘরের চাল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের মলঙ্গার সানি পাড়ায়।
সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ এলাকার রমেশ সানির বাড়িতে বিস্ফোরণের আওয়াজে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বোমা ফেটে দোতলার ঘরের অ্যাসবেস্টসের ছাউনি উড়ে যায় ।

ঘটনার পর থেকে কোনও খোঁজ নেই সিপিএম জোনাল কমিটির সম্পাদক রমেশ সানি এবং তার পরিবারের অন্য সদস্যদের। স্থানীয় সূত্রের খবর, রমেশ সানির বাড়ির দোতলায় বোমা মজুত করা ছিল । একইসঙ্গে বাড়িতে বোমা বাধার কাজ করছিলেন একাধিক ব্যক্তি।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ । ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।












Click it and Unblock the Notifications