পুরনো সম্পর্ক এখন অতীত! গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে গ্রেফতার অনুব্রত মন্ডলের ভাই, দেখুন ভিডিও
গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দূরসম্পর্কের ভাই তিনি।
গ্রেফতার করা হল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দূরসম্পর্কের ভাই তিনি। কয়েক মাস আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে জেলা বিজেপির শিক্ষক সেলের নেতা তিনি। বিজেপির তরফ থেকে এই গ্রেফতারের নিন্দা করা হয়েছে।

গ্রেফতার অনুব্রত মণ্ডলের ভাই
বোলপুর চৌরাস্তা থেকে গ্রেফতার অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল। গ্রেফতার করতে গাড়ি থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করা হয়। গাড়িতে থাকা এক মহিলার আর্তনাদও শোনা যায়। বোলপুর চৌরাস্তায় এই ঘটনাটি ঘটে। যদিও সুমিতকে ভাই মানতে অস্বীকার করেছেন অনুব্রত মণ্ডল।

বিক্ষোভ দেখানোর জেরে গ্রেফতার
গতমাসের নানুরে খুন হয়েছিলেন বিজেপি নেতা স্বরূপ গড়াই। মৃতদেহ এসএসকেএম থেকে বোলপুর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মৃতদেহ নিয়ে নিয়েই বোলপুর মহকুমার হাসপাতালে সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে ছিলেন সুমিত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সেই বিক্ষোভের জেরেই এই গ্রেফতার। এই বিক্ষোভে সুমিত মণ্ডল ছাড়াও ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁন।

বিজেপির শিক্ষক সংগঠনের নেতা সুমিত মণ্ডল
লোকসভা নির্বাচনের পর ২৭ জুন দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন সুমিত মণ্ডল। দীর্ঘদিন তিনি তৃণমূলে ছিলেন। বিজেপিতে যাওয়ার পর জেলার শিক্ষক সংগঠনের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
বিজেপির অভিযোগ
জেলা বিজেপির তরফে অভিযোগ, অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে সুমিত মণ্ডলকে। গ্রেফতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।
-
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে












Click it and Unblock the Notifications