এগিয়ে আসছে বীরভূমে ভোটের দিন, তার আগে কি অনুব্রতকে ভয় পাচ্ছে বিজেপি, বিজেপি প্রার্থীর বয়ানে কোন ইঙ্গিত
এগিয়ে আসছে বীরভূমে ভোটের দিন, তার আগে কি অনুব্রতকে ভয় পাচ্ছে বিজেপি, বিজেপি প্রার্থীর বয়ানে কোন ইঙ্গিত
অনুব্রত মণ্ডলের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। নির্বাচন থেকে ব্যান করে দেওয়া উচিত। এমনই বিস্ফোরক দাবি করেছেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডলে প্রচার সভায় গিয়ে যেসব মন্তব্য করছেন সেসব ভয়ঙ্কর এবং উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

শীতলকুচি কাণ্ড নিয়ে বিজেপির একের পর এক নেতা বিতর্কিত মন্তব্য করে চলেছেন। বিজেপির রাজ্য সভাপতি থেকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই মন্তব্যের জন্য বিজেপি নেতার প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এর আগে এই মন্তব্যের জন্য নোটিস পাঠিয়েছিল কমিশন। এদিকে আবার গতকাল পলাশীপাড়ায় প্রচার সভা থেকে দিলীপ ঘোষ ফের শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন শীতলকুচিতে যাঁরা মারা গিয়েছেন তাঁরা কেউ সেই বুথের ভোটার ছিলেন না। ভোট লুঠ করতে সেখানে গিয়েছিল তারা।
তার আগে শীতলকুচির ঘটনা নিয়ে রাহুল সিনহাও বিতর্কিত মন্তব্য করায় নির্বাচন কমিশন তাঁর প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপরেও শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল সিনহা। গতকালই তিনি বলেছেন বাহিনীর উপর হামলা হলে গুলি চলবে। আগে রাহুল বলেছিলেন শীতলকুচিতে ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। একের পর এক বিজেপি নেতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হলেও তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। এগিয়ে আসছে বীরভূমের ভোট গ্রহণ। ২৯ এপ্রিল ভোট বীরভূমে। তার আগে অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান রাজনৈতিক মহলে আলোড়ন ফেেল গিয়েছেন। একের পর এক সভায় খেলা হবে স্লোগান দিতে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন তিনি। এবার তাই কমিশনের কাছে তাঁকে ব্যান করার দাবি জানালেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান










Click it and Unblock the Notifications