বীরভূমে বিস্ফোরণে উড়ে গেল এক বিজেপি নেতার ঘরের চাল
বিস্ফোরণে উড়ে গেল এক বিজেপি নেতার ঘরের চাল। বীরভূম জেলার খয়রাশোল এলাকার লোকপুরের গাংপুর গ্রামের ঘটনা। শনিবার সকালে এই বিস্কোরণ হয় বাবলু মন্ডলের বাড়িতে।
বিস্ফোরণে উড়ে গেল এক বিজেপি নেতার ঘরের চাল। বীরভূম জেলার খয়রাশোল এলাকার লোকপুরের গাংপুর গ্রামের ঘটনা। শনিবার সকালে এই বিস্কোরণ হয় বাবলু মন্ডলের বাড়িতে। বাবলু মন্ডল এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত হলেও এলাকার বিজেপি নেতারা বলছেন যে বাবলু তৃণমূল কংগ্রেসের লোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই নিয়ে এই মাসে চতুর্থ বিস্কোরণ ঘটল বীরভূম জেলাতে। এর আগে যে তিনটি বিস্কোরণ হয় সেগুলি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে । সেই সব ক্ষেত্রে বিজেপি অভিযোগ করেছিল যে তৃণমূল কংগ্রেসের লোকজন বাড়িতে বিস্কোরক মজুত করে রাখছে এবং তার ফলেই এই ঘটনা ঘটে। এবারে সেই অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে।
শনিবার সকালে এই বিস্কোরণে উরে গেছে বাবলু মন্ডলের বাড়ির দোতলা ঘরের চালা। অভিযোগ উঠেছে ওই ব্যক্তি ঘরে বোমা ও বিস্কোরক দ্রব্য মজুত করে রাখে। বাবলু এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত। যদিও এই ঘটনার পর এই এলাকার বিজেপি নেতা অরিন্দম মুখোপাধ্যায় বলেন যে বাবলু মন্ডল বিজেপির কেউ না।
বাবলু তৃণমূল কংগ্রেসের লোক । তবে তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন মন্ডলের দাবি, বাবলু মন্ডল এলাকায় বিজেপি নেতা এবং এটা সবাই জানে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, এই মাসে সদাইপুর, বররা ও মহম্মদপুর গ্রামে বিস্কোরণের ঘটনা ঘটে। জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র, বোমা ও বিস্কোরক দ্রব্য উদ্ধার করে বীরভূমের পুলিশ।
-
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া












Click it and Unblock the Notifications