প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জামুড়িয়া! মৃত এক, আহত আরও বেশ কয়েকজন
ভর সন্ধ্যায় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আসানসোলের জামুড়িয়া এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর পর্যন্ত শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জামুরিয়া বাহাদুরপুরে
ভর সন্ধ্যায় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আসানসোলের জামুড়িয়া এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর পর্যন্ত শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জামুরিয়া বাহাদুরপুরে একটি গৃহস্থ বাড়িতে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
তবে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন লেগে যায়। অন্যদিকে বিস্ফোরণের জেরে পাকা বাড়ি একেবারে ভেঙে গিয়েছে। জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন এখনও পর্যন্ত সাতজন। যাদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাকিদেরও অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এই ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে আসছে। স্থানীয়দের ধারণা এটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এত বড় ঘটনা ঘটেছে। কিন্তু পাকা দালান বাড়ী যেভাবে ভেঙে পড়েছে এর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। আর সেই কারণে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, জামুরিয়া থানার বাহাদুরপুর গোয়ালা পাড়ায় সদাময় মণ্ডলের বাড়িতে এহেন প্রবল বিস্ফোরন হয়। মণ্ডল ভাইদের মধ্যে সদাময়, দয়াময় সহ চার ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। বিস্ফোরনে বাড়ির বড় অংশ ভেঙে পড়ে। আর ভেঙে পড়া দেওয়ালে অনেকেই চাপা পড়ে যায়। ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হন।
জানা গিয়েছে, ঘটনার পরেই এলাকার মানুষজনই প্রথমে ছুটে যায়। উদ্ধারকাজে হাত লাগায়। চাপা পড়ে থাকা মানুষদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুলিশও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
যদিও মণ্ডল পরিবারের দাবি, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের জেরে এই ঘটনা ঘটেছে। যদিও শক্তিশালী এই বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications