Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী কাল বিজেপির বনধ ব্যর্থ করতে হবে, আহ্বান কুণালের

আগামী কাল সাধারণ মানুষকে বিজেপির ফাঁদে পা না দিতে বললেন কুণাল ঘোষ। জনজীবন স্বাভাবিক রাখতে হবে। বিজেপির বনধকে ব্যর্থ করতে হবে। এমনই পাল্টা বার্তা দিলেন কুণাল।

আজ মঙ্গলবার ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। তাই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হয় কলকাতা ও হাওড়া শহরাঞ্চল জুড়ে। জলকামান, টিয়ার গ্যাস বিক্ষোভকারীদের উপর চালানো হয়েছে। লাঠিচার্জ হয়েছে বিভিন্ন জায়গায়। এদিকে পুলিশকে লক্ষ্য করেও বিক্ষোভকারীরা ইঁট মেরেছে৷ হামলা চালিয়েছে একাধিক জায়গায়।

Kunal Ghosh

এ দিন দুপুরের পরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আগামী কাল ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছেন। বাংলা সাধারণ মানুষকে বনধ সমর্থনে আহ্বান করেছেন তিনি।

এই অবস্থায় পাল্টা সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাংলায় বিজেপির এ দিনের কর্মসূচি ব্যর্থ হয়েছে। ছাত্র সমাজের নাম করে বিজেপি নবান্ন অভিযান করেছিল। সেই অভিযোগ তিনি করেন। লোক খ্যাপানো রাজনৈতিক করছিল বিজেপি। লোক খেপিয়ে নবান্নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিজেপি। পুলিশ সেই চেষ্টা রুখে দিয়েছে। এমনই দাবি কুণাল ঘোষের।

পুলিশ প্রথম থেকেই শান্ত ছিল। বাংলার পুলিশ এখন আর 'ট্রিগার হ্যাপি পুলিশ' নয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। এক সময় পুলিশের উপর হামলা হয়। পুলিশের শরীর থেকে রক্ত ঝরেছে। তারপরেও পুলিশ বড় কোনও অ্যাকশন নেয়নি। যেটুকু না করলে নয়, সেই ভূমিকাই পালন করেছে পুলিশ৷ সেক্ষেত্রে লাঠিচার্জ করা হয়। জলকামান ছোঁড়া হয় বিক্ষোভকারীদের দিকে। কাঁদানে গ্যাস চালানো হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে।

আজ নবান্ন অভিযানের নামে যা করা হল, তা কখনওই জাস্টিস চাওয়া নয়। অরাজকতা তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলায়। সেই কাজ মানা হবে না। আজকের কর্মসূচি ব্যর্থ হয়েছে। সেই কারণে আগামী কাল ১২ ঘণ্টার বনধ ডেকেছে বঙ্গ বিজেপি। এমনই বক্তব্য কুণাল ঘোষের। এই বনধ ব্যর্থ করতে হবে। জনজীবন স্বাভাবিক রাখতে হবে। এই কথা বললেন তিনি। আগামী কাল বিজেপির ফাঁদে পা দেবেন না। এমন আর্জি সাধারণ মানুষের কাছে কুণাল ঘোষ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+