ইভিএম বা ব্যালট, ভোট যাতেই হোক গো-হারা হারবে তৃণমূল, মেয়ো রোডের মঞ্চে সুর চড়াল বিজেপি
ইভিএম বা ব্যালট, ভোট যাতেই হোক গো-হারা হারবে তৃণমূল, মেয়ো রোডের মঞ্চে সুর চড়াল বিজেপি
সিপিএম এক সময় ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের সঙ্গ যা যা করেছে। তৃণমূল সরকার এখন বিজেপির সঙ্গে ঠিক তাই তাই করছে। বিজেপি নেতাদের উপর হামলা, খুন, আক্রমণের রাজনীতি করছে। শুক্রবার মেয়োরোডে 'বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' কর্মসূচির মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়রা।

সাজছে একুশের ময়দান
করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একুশের ভোট যত এগিয়ে আসছে ততই আন্দোলনে শান দিচ্ছে বিরোধীরা। শুক্রবার মেয়োরোডে 'বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি পালন করে বিজেপি। তাতে হাজির ছিলেন দিলীপ ঘোষ. কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

বাংলায় গণতন্ত্র বিপন্ন
বাংলায় গণতন্ত্র বিপন্ন অভিযোগ তুলে আন্দোলনে সুর চড়িয়েছেন কৈলাস বিজয়বর্গীয়রা। হেরে যাওয়ার ভয়ে মমতা সরকার ভোট করাতে চাইছে না বলেভিযোগ করেছেন মুকুল রায়রা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বাংলায় গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে। কোনও ভাবেই এই অন্যায় মেনে নেওয়া যায় না। পুর ভোট হতে দেননি মমতা এবার বিধানসভা ভোট না করানোর ছক কষছেন তিনি এমনই অভিযোগ করেছেন।

ব্যালট না ইভিএম
ইভিএমে ভোটে কারচুপির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যালটে ভোট করানোর দাবি জানিয়েছেন তিনি। এই নিয়ে বিজেপি নেতারা অভিযোগ করেছেন গত বিধানসভা ভোটে ইভিএমে ভোট করিয়েই জিতেছিলেন মমতা। এবার হারবেন আঁচ করেই ব্যালটে ভোট করানোর দাবি তুলেছেন তিনি। তবে ভোট ব্যালট বা ইভিএম যাতেই হোক বিজেপি এবার জিতবেই। এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ।

একুশে গণতন্ত্র জিতবেই
মুকুল রায় হুঙ্কার দিয়ে বলেছেন একুশে গণতন্ত্র জিতবেই। পুলিসকে দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ করেছে রাহুল সিনহা। এদিন মঞ্চে প্রকাশ্যেই মুকুল রায়ের প্রশংসা করেছেন কৈলাস বিজয় বর্গীয়।












Click it and Unblock the Notifications