লোকসভার যুদ্ধে বাংলায় কটি আসন তৃণমূলের দখলে, বিজেপির উত্থানের আভাস সমীক্ষায়

সম্প্রতি এসি নিয়েলসন রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফল তুলে আনল তাদের সমীক্ষায়। সেই সমীক্ষায় কার পাল্লা ভারী দেখে নেওয়া যাক একনজরে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যের কার প্রভাব থাকবে, কোন দল কটি আসন জিতবে, কান পাতলেই শোনা যাচ্ছে সেই আলোচনা। নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে আসছে নানারকম আভাস। সম্প্রতি এসি নিয়েলসন রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফল তুলে আনল তাদের সমীক্ষায়। সেই সমীক্ষায় কার পাল্লা ভারী দেখে নেওয়া যাক একনজরে।

সমীক্ষায় আভাস

সমীক্ষায় আভাস

বাংলায় ৪২টি আসনের মধ্যে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকাবে সিংহভাগ আসন। তবু উত্থানের নিরিখে এবার বিজেপি টেক্কা দেবে সমস্ত দলকেই। এসি নিয়েলসনের সমীক্ষায় আভাস তৃণমূল গতবারের থেকে খারাপ ফল করবে। কিন্তু বিজেপি এবার এক লাফে অনেকটা বাড়িয়ে নিতে পারবে তাঁদের আসন সংখ্যা। আর সবথেকে আশ্চর্যের বামেরা এবার শূন্য হয়ে যেতে পারে রাজ্যে।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

২০১৪ সালেও প্রবল মোদী হাওয়া উড়িয়ে বাংলায় সবুজ নিশান উড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তাঁরা খানিকটা হলেও ধাক্কা খাচ্ছে। ২০১৪-য় যেখানে একাই ৩৪টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, তখন ২০১৯-এ তিনটি আসন কমে যেতে পারে তৃণমূলের। তৃণমূল পেতে পারে ৩১টি আসন।

বিজেপি

বিজেপি

এবার বাংলায় উত্থান ঘটতে চলেছে বিজেপির। এসি নিয়েলসনের সমীক্ষার সম্ভাব্য ফল অনুযায়ী বিজেপি পেতে পারে আটটি আসন। অর্থাৎ গতবারের থেকে চারগুণ বেশি আসনে জয়ী হতে পারে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে প্রবল মোদী হাওয়ার মধ্যেও মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। এবার বাংলায় চারগুণ বেড়ে আটটি হয়ে পারে বিজেপির আসন।

কংগ্রেস

কংগ্রেস

২০১৪ সালে বাংলায় চারটি আসনে জিতেছিল কংগ্রেস। একক লড়ে সেই জয় হাসিল করেছিল তারা। এবারও বামেদের সঙ্গে জোট চূড়ান্ত হয়নি। তৃণমূলের একের পর এক ধাক্কা সয়েও কংগ্রেস তিনটি আসন ধরে রাখতে সমর্থ হতে পারে। অর্থাথ একটি মাত্র আসন কমতে পারে কংগ্রেসের। ২০১৯-এর নির্বাচনের আগে এসি নিয়েলসনের সমীক্ষায় এমনই আভাস মিলেছে।

বামফ্রন্ট

বামফ্রন্ট

২০১৪ সালে বামফ্রন্ট তথা সিপিএম পেয়েছিল দুটি আসন। ২০১৯-এর তাদের একটি আসনও জেতার আশা নেই বলে মত এই জনমত সমীক্ষার। আর এবার বাংলায় প্রাপ্তির ভাণ্ডার শূন্য হতে পারে বামফ্রন্টের। অর্থাৎ দুটি আসন তারা ধরে রাখতে পারবে না বলেই আভাস এস নিয়েলসনের সমীক্ষায়।

শতাংশের বিচারে

শতাংশের বিচারে

এবার শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৭ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। বামেরা পেতে পারে ২৪ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে। এখানে তাৎপর্যপূর্ণ যে কংগ্রেস ৯ শতাংশ ভোট পেয়েও জিততে পারে তিনটি আসন। বামেরা ২৪ শতাংশ ভোট পেয়েও একটি আসনও জিততে পারবে না।

তৃণমূল কমছে, বাড়ছে বিজেপি

তৃণমূল কমছে, বাড়ছে বিজেপি

আসন সংখ্যার সঙ্গে সঙ্গে ভোট শতাংশেও বাড়ছে বিজেপি। বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। গতবার ১৬ শতাংশ ভোট পেয়েছিল। অর্থাৎ এবার ১০ শতাংশ ভোট বাড়তে পারে বিজেপির। আর তৃণমূলের ভোট শতাংশ ৩৯ থেকে কমতে পারে ৩৭-এ। বামেরা কমে ২৯ থেকে ২৫-এ। কংগ্রেসেরও ভোট শতাংশ কমছে এবার। তিন শতাংশ কমে ১০ থেকে ৭-এ কংগ্রেসের ভোট প্রাপ্তির হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+