বিজেপি বড়সড় ভাঙনের মুখে পড়বে মুকুল দল ছাড়ায়, জেলা সংগঠনে নজর তৃণমূলের

বাংলায় বিজেপির উত্থানে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য। ২০১৭ সালে বিজেপিতে যোগদানের পর মুকুল নিজের হাতে তৃণমূলের সংগঠন ভেঙে খানখান করে দিয়েছিলেন। জেলায় নিচুতলার নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকেছিল মুকুলের হাতযশেই।

বাংলায় বিজেপির উত্থানে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য। ২০১৭ সালে বিজেপিতে যোগদানের পর মুকুল নিজের হাতে তৃণমূলের সংগঠন ভেঙে খানখান করে দিয়েছিলেন। জেলায় নিচুতলার নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকেছিল মুকুলের হাতযশেই। এখন প্রশ্ন, সেই সব নেতা-কর্মীদের কি ধরে রাখতে পারবে বিজেপি?

জেলায় জেলায় বিপাকে পড়বে বিজেপি

জেলায় জেলায় বিপাকে পড়বে বিজেপি

মুকুল রায় একজন দক্ষ সংগঠক। তৃণমূলে তিনি সেই সংগঠনের গুরুদায়িত্বেই ফিরছেন। কোনওদিন বিধায়ক-সাংসদ হওয়ার দিকে তাঁর লক্ষ্য ছিল না। তিনি সংগঠনের কাজে নিজেকে সঁপে দিতে ভালোবাসেন। এবার তৃণমূলে ফিরে মুকুল রায় যদি সেই দায়িত্ব তুলে নেন, তবে জেলায় জেলায় বিজেপি বিপাকে পড়বেই।

মুকুলের সঙ্গে স্রোতও ঢুকবে তৃণমূলে

মুকুলের সঙ্গে স্রোতও ঢুকবে তৃণমূলে

যেমন মুকুল তৃণমূল ছাড়ার সময় তাঁর সঙ্গে নিচতুলার নেতা-কর্মীরা ভিড় করেছিলেন বিজেপিতে, তেমনই উল্টো স্রোতও বইবে এবার। নিচুতলার নেতা-কর্মীরা মুকুলের সঙ্গে সঙ্গেই ফিরে যাবেন তৃণমূলে। জেলায় জেলায় মুকুল রায়ের একটা নিজস্ব ইমেজ রয়েছে। তিনি সমান্তরাল একটা সংগঠন সর্বদা তৈরি রেখেছিলেন। ফলে মুকুল যেখানে, একটা শ্রেণির নেতা-কর্মীরাও সেখানে।

বিজেপিতে বিরাট ভাঙন ধরবে মুকুল-যোগে

বিজেপিতে বিরাট ভাঙন ধরবে মুকুল-যোগে

মুকুলের এই তৃণমূল-যোগের ফলে বিজেপিতে বিরাট ভাঙন ধরবে। ইতিমধ্যেই তা শুরুও হয়ে গিয়েছে। অনেকেই বিজেপি ছাড়তে শুরু করে দিয়েছে। বীরভূম জেলার সহ সভাপতি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার নেতা-কর্মীরা বিজেপি ছেড়েছেন। অনেকেই মুচলেকা দিয়ে শপথ নিয়ে তৃণমূলে ফিরছেন।

তৃণমূলের হয়ে ড্যামেজ কন্ট্রোল করবেন মুকুল

তৃণমূলের হয়ে ড্যামেজ কন্ট্রোল করবেন মুকুল

আসন্ন পুরসভা ও পঞ্চায়েক ভোটের আগে তৃণমূল যে মুকুল রায়কে দিয়ে জেলাগুলিকে শক্তিশালী করবে, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপির উত্থান তৃণমূলের সংগঠনে খানিক প্রভাব ফেলেছিল। তারপর ২০১৯ ও ২০২১ ভোটের সময় দলে যে হারে ভাঙন ধরানো হয়েছে, তার প্রভাবও খানিক পড়েছে তৃণমূলে। এবার সেইসব জায়গায় ড্যামেজ কন্ট্রোল করানো হবে মুকুল রায়কে দিয়ে।

বিজেপির দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন মুকুল

বিজেপির দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন মুকুল

মুকুল রায় তৃণমূলে ফেরার পর বিজেপির দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। রাজ্যের প্রতিটি জেলায় মুকুল-অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। বিজেপি যে সাফল্য এতদিন পেয়েছে বাংলায় তার নেপথ্যে মুকুল অনুগামীদের একটা বড় অংশ ছিলেন। মুকুল ফিরে যাওয়ার পর তাঁরা আর বিজেপির সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।

বহু জেলায় মুকুলের ইমেজ শক্তিশালী

বহু জেলায় মুকুলের ইমেজ শক্তিশালী

উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, জঙ্গলমহলের পুরুলিযা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তরবঙ্গের বহু জেলায় মুকুলের ইমেজ শক্তিশালী। মুকুলের সেই ইমেজকে কাজে লাগিয়েই বিজেপি বিগত তিনটি নির্বাচনে ভালো ফল করেছিল। কিন্তু এবার সেখানেই তৈরি হবে বিস্তর গ্যাপ। ফলে বিজেপি তাঁদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারবে কি না সংশয় রয়েই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+