লড়াইয়ে নেই তৃণমূল! মমতার চিন্তা বাড়িয়ে পঞ্চায়েতে লড়াই বিজেপি বনাম বিক্ষুব্ধ তৃণমূলের
জিতছে তৃণমূলই। এবার কিন্তু লড়াই বিজেপি বনাম বিক্ষুব্ধ তৃণমূলের। এমনই আভাস দিচ্ছে প্রাক নির্বাচনী বিভিন্ন সমীক্ষা রিপোর্ট।
জিতছে তৃণমূলই। এবার কিন্তু লড়াই বিজেপি বনাম বিক্ষুব্ধ তৃণমূলের। এমনই আভাস দিচ্ছে প্রাক নির্বাচনী বিভিন্ন সমীক্ষা রিপোর্ট। এবার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস ও অন্যান্য বামপন্থী দলের ভোট শতাংশ যখন কমছে, তখন এক লাফে ভোট বাড়াচ্ছে বিজেপি ও নির্দল। এই নির্দল আবার অধিকাংশই তৃণমূলের বিক্ষুব্ধ।

গতবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে এবারের এই ভোট-সমীক্ষায় দারুন উত্থান ঘটছে বিজেপির। আর বিজেপির সেই উত্থানকে পাল্লা দেবে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। এবিবি আনন্দ-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বিজেপি এবার ৩ শতাংশ থেকে ভোট বাড়িয়ে নিয়ে যাচ্ছে ২৪ শতাংশে। সেখানে বিক্ষুব্ধ তৃণমূল বা নির্দল বা অন্যান্যরা এবার ভোট পেতে পারে ২০ শতাংশ।
উল্লেখ্য, গতবার মাত্র ১ শতাংশ ভোট গিয়েছিল নির্দলের ঝুলিতে। এবার ২০ গুণ ভোট বাড়াতে পারেন নির্দল প্রার্থীরা। আর বিজেপি ভোট বাড়াচ্ছে ৮ গুণ। ভোটবৃদ্ধির হারে এবার বিজেপিকেও হারিয়ে দিতে চলেছেন বিক্ষুব্ধ তৃণমূলীরা।
প্রাক নির্বাচনী সমীক্ষায় আভাস, তৃণমূলের ভোটও কমছে এবার। তাদের একটা বড় অংশ ভোট কেটে নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা। তার ফলে ২০১৩ সালে পাওয়া ৪৪ শতাংশ ভোট এবার ধরে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ভোট নেমে যেতে পারে ৩৫ শতাংশে। সিপিএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেসেরও ভোট কমতে চলেছে।
এবার সিপিএম তথা বামফ্রন্ট পেতে পারে মাত্র ১৪ শতাংশ ভোট। ৩৯ থেকে কমে ১৪! যার বেশিরভাবই যাচ্ছে বিজেপির ঝুলিতে। কংগ্রেসের ভোট শতাংশও কমছে। ১৩ থেকে একেবারে ৫-এ নেমে যাবে কংগ্রেস। তাঁদের হারানো ৮ শতাংশ ভোটের বেশিরভাগই যেতে পারে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের ভোটবাক্সে।












Click it and Unblock the Notifications