Mahua Moitra: সুরক্ষা ইস্যুতে মহুয়ার কড়া শাস্তি চায় বিজেপি! পাল্টা লড়াইয়ে 'ইন্ডিয়া' জোট

Mahua Moitra: খারিজ হয়ে গেল মহুয়া মৈত্রের সাংসদ পদ। লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার এই বিষয়ে ভোটাভুটি করান। আর তাতে প্রস্তাব পাশ করে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। আর এরপরেই সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন মহুয়া মৈত্র সহ বিরোধীরা।

যদিও লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ (Mahua Moitra)। ইতিমধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াই করবে বলে জানিয়েছেন তিনি।

Mahua Moitra

  • 'মহুয়া মৈত্রের কঠিন শাস্তি হওয়া উচিৎ'

শুধু তৃণমূলই নয়, ইতিমধ্যে মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়িয়েছে সোনিয়া এবং রাহুল গান্ধী সহ একাধিক ইন্ডিয়া জোটের নেতা। তবে দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, বহিষ্কার বিতর্কে কংগ্রেস আমলের কথাও মনে করিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এমন ঘটনা নতুন কিছু নয়। তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা নতুন। মহুয়া মৈত্রের কঠিন শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য বিজেপি নেতার।

শুধু তাই নয়, এর আগে ১০ জন সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল বলে মন্তব্য করেন। সুকান্ত বলেন, বহিষ্কৃত সাংসদের মধ্যে ৬ জন বিজেপি সাংসদ ছিলেন। তাদেরও বলতে দেওয়া হয়নি। তখন কংগ্রেসের সরকার ছিল। আরও কী বললেন তিনি?

  • ''রাজনীতি করা উচিৎ নয়''

অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, দেশের সুরক্ষার প্রশ্নে কোথাও রাজনীতি করা উচিৎ নয়। কার্যত একই মত বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশীর। তিনি বলেন, ২০০৫ সাল, কংগ্রেস সরকার। সে সময় ১০ সাংসদকে বহস্কার করা হয়। সে সময় তো বললতে দেওয়া হয়নি। তাহলে কোথায় সমস্যা?

  • 'একজোট ইন্ডিয়া জোটের সদস্যরা'

তবে এই ঘটনার পরেই একজোট ইন্ডিয়া জোটের সদস্যরা। মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাসপেনশনের পরেই সোনিয়া এবং রাহুল গান্ধী একযোগে বিক্ষোভ দেখান। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়াকে বলতে দেওয়া হয়নি। এই বিষয়ে ইন্ডিয়া জোটের সদস্যরা জোরদার আন্দোলন চালাবে। অন্যদিকে অধীর চৌধুরী পুরো বিষয়টি প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন। সুর চড়িয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের ছেলে কার্তিক চিদম্বরম। কী বললেন তিনি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+