বিজেপির নজর ৫১ টি আসনে! মেগা রোড শো-এর আগেই শোভনের সঙ্গে রণকৌশল বৈঠক

HELADLINE: বিজেপির নজর ৫১ টি আসনে! মেগা রোড শো-এর আগেই শোভনের সঙ্গে রণকৌশল বৈঠক

সোমবার কলকাতায় মেগা রোড শো বিজেপির (bjp)। থাকবেন শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee), বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakhi banerjee)এবং কৈলাশ বিজয়বর্গীয়রা (kailash vijayvarghiya)। তবে তার আগেই এদিন রাতেই রণকৌশল বৈঠকে বসছে বিজেপি। সেখানে হাজির থাকবেন শোভন চট্টোপাধ্যায়।

রোড শো-এর আগেই রণকৌশল বৈঠক

রোড শো-এর আগেই রণকৌশল বৈঠক

সোমবার রোড শো-এর আগেই রণকৌশল বৈঠক বিজেপির। এই বৈঠকের মধ্যমণি শোভন চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁকে বিজেপির তরফে কলকাতার অবজারভার করা হয়েছে। এছাড়াও শোভন চট্টোপাধ্যায়ের ওপরে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল বনশালকে। দীর্ঘদিন তৃণমূলের তরফে সংগঠনের দায়িত্ব সামলোনো শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করেই রণকৌশল ঠিক করতে চান সুনীল বনশাল। তাই এদিন রাতেই সেন্ট্রাল এভিনিউ-এ বিজেপির অফিসে বসছে এই বৈঠক। এই বৈঠকে কনভেনর দেবজিৎ সরকার এবং কো-কনভেনর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শঙ্কুদেব পণ্ডাও থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এই অফিসেই মুকুল রায় যে ঘরে বসতেন সেই ঘরটি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

বিজেপির নজরে ৫১ টি আসন

বিজেপির নজরে ৫১ টি আসন

ছোট ছোট টার্গেটেই বড় টার্গেটে পৌঁছতে চায় গেরুয়া শিবির। তাই আলাদা করে ৫১ টি আসনকে বেছে নেওয়া হয়েছে। এই ৫১ টি আসন হল কলকাতা জোনের মধ্যে পড়ছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১ টি, কলকাতার ১১ টি এবং উত্তর ২৪ পরগনার নটি আসন রয়েছে। এই জোনে বিজেপির অবস্থা সব থেকে খারাপ। বিশেষ করে খারার অবস্থা দক্ষিণ ২৪ পরগনার। ২০১৬ সালে ৩১ টি আসনের মধ্যে তৃণমূল ২৯ টি এবং বামেরা ২ টি আসনে জয়ী হয়েছিল। এই কলকাতা জোনের মধ্যে একটা সময়ে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের হাতে ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের দায়িত্ব। তাই তাঁর মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার শহরে মেগা রোড শো

সোমবার শহরে মেগা রোড শো

সোমবার দুপুরে শহরে হতে চলেছে মেগা রোজ শো। এই রোড শো-এ সামনে থাকবে বাইক। পিছনে হুডখোলা জিপে থাকবেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং কৈলাশ বিজয়বর্গীয়। ৭৪ নম্বর ওয়ার্ডে মেগা রোড শোটি হবে। এই রোড শো নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, কৈলাশ বিজয়বর্গীয় এবং শোভন চট্টোপাধ্যায় উভয়েই স্টার। ফলে তাদের রোড শো-এ প্রচুর ভিড় হবে।

 শোভনের হাত ধরে বিজেপি শিবিরে ভাঙন

শোভনের হাত ধরে বিজেপি শিবিরে ভাঙন

শুভেন্দু অধিকারীর হাত ধরে অবিভক্ত মেদিনীপুরে তৃণমূলের ভাঙন অব্যাহত। প্রতিদিনই তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই হচ্ছে যোগদান মেলা। এবার বিজেপির কলকাতার অবজারভার শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে তিন কাউন্সিলর বিজেপিতে যএাগ দিতে চলেছেন বলে সূত্রের খরব। এই তিনই তৃণমূলের শাসনে শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+