‘এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব’, সন্ত্রাসের কথা ‘স্বীকার’ দিলীপের

‘এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব।’ নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ফের কু-কথায় পঞ্চমুখ হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

'এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব।' নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ফের কু-কথায় পঞ্চমুখ হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোনয়ন পেশে বাধা পাওয়ার পরই দিলীপবাবু পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন, মারের বদলা মার দিতে হবে। তারপর মনোনয়ন পর্বে বাংলা দেখেছে হিংসা, সন্ত্রাস, হানাহানির ঘটনা। এবার পঞ্চায়েতের প্রচারে বিজেপি রাজ্য সভাপতি পান্ডাদের পেটানোর বার্তা দিলেন।

‘এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব।’ নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ফের কু-কথায় পঞ্চমুখ হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোনয়ন পেশে বাধা পাওয়ার পরই দিলীপবাবু পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন, মারের বদলা মার দিতে হবে। তারপর মনোনয়ন পর্বে বাংলা দেখেছে হিংসা, সন্ত্রাস, হানাহানির ঘটনা।

কিন্তু কারা এই পান্ডারা? সেই ব্যাখ্যাও করে দিলেন দিলীপ ঘোষ স্বয়ং। তিনি বলেন, এই যে গুন্ডারা গুন্ডামি করছে, তাঁদের তো চালনা করছেন পান্ডারা। এবার সেইসব পান্ডাদের জন্য খুব খারাপ দিন আসছে। আমাদের হাত থেকে কেউ পার পাবেন না। গুন্ডাদের পরই পান্ডাদের পিটুনির পালা। এতদিন গুন্ডাদের পেটালাম, এবার পান্ডাদের পেটাব।

শুধু পিটুনির দাওয়াই নয়, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেন, যা ঝাড়ার ঝেড়েছেন, এবার ভালোয় ভালোয় সরে পড়ুন, পঞ্চায়েতে আমরা থাকব। মে মাসের পর দিদির শাড়ির রঙের মতো যে নীল-সাদা বাড়িগুলি রয়েছে, সেইসব বাড়ির দখল নিয়ে নেবে আমরা।

তিনি বলেন, এক বছরের মধ্যে সব ব্যাটাকে বিজেপিতে যোগ দিতে হবে। যাঁরা আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে পঞ্চায়েত দখল করছেন, প্রধান হচ্ছেন, তারা কেউ পার পাবেন না। সবাইকে এক বছরের মধ্যে বিজেপিতে আসতে হবে। তখন নাকখত দিয়েই তাদের বিজেপিতে যোগ দিতে হবে। আর সব পঞ্চায়েতই আসবে আমাদের।

সেইসঙ্গে তিনি জানিয়ে দেন এতদিন যাঁরা পঞ্চায়েতে, সমিতিতে বা জেলা পরিষদে লুঠ করেছে, তাদের কাউকেই সেই লুঠের টাকা হজম করতে দেওয়া হবে না। সবার পেট কেটে লুঠের টাকা বের করব। তারপর বাকি জীবনটা জেলে কাটাতে হবে তাঁদের। এমনই অবস্থা করব, ছেলে-বউয়ের মুখ পর্যন্ত দেখতে পাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+