মে মাসের পর তৃণমূল নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঙ্কার দিলীপ ঘোষের

মে মাসের পর তৃণমূল নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঙ্কার দিলীপ ঘোষের

একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে বাঁকুড়ায়। ঠিক তখনই বীরভমে সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, মে মাসের পরে তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে থাকবেন। দিল্লি থেকে সেন্ট্রাস ফোর্স এনে ভোট করানো হবে রাজ্যে। কাজেই তৃণমূলকে ভয় পাবন না বলে আক্রমণ হুঙ্কার দিয়েছেন তিনি।

দিলীপের হুঁশিয়ারি

দিলীপের হুঁশিয়ারি

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মে মাসের পর রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতারা জেলে থাকবেন বলে বীরভূমের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন তৃণমূলের ছোট নেতারা জম জেলে থাকবেন আর মন্ত্রী সাংসদদের জগন্নাথ দেখতে ভুবনেশ্বরে পাঠিয়ে দেওয়া হবে। গরিব মানুষের টাকা মেরে এখন তিনতলা বাড়িতে থাকছেন তৃণমূল নেতারা। আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ।

দিল্লি থেকে ফোর্স এনে ভোট

দিল্লি থেকে ফোর্স এনে ভোট

ভোট অবাধ ও সুষ্ঠু করতে আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করেছিলেন বিজেপি নেতারা। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষ বলেছেন এবার আর কোনও অশান্তি ছড়াতে দেওয়া হবে না। দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স এনে ভোট করানো হবে। রাজ্যের পুলিস গাছের তলায় বসে চা খাবে। ওদের কিছু করতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা। তৃণমূল নেতারা বাধা দিতে এলে পিঠে রুলের দাগ পড়ে যাবে সাতদিন হাসপাতালে কাটাতে হবে বলে হুঙ্কার দিয়েছেন দিলীপ।

ইঞ্চি, ফুটের নেতারা শাসাচ্ছেন

ইঞ্চি, ফুটের নেতারা শাসাচ্ছেন

তৃণমূল কংগ্রেসের ইঞ্চি ফুটের নেতারা এখন শাসাচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। অনুব্রত গড়ে গিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন পঞ্চায়েতে জোর করে জিতে গরিব মানুষের টাকা মেরে নিজেদের বাড়ি ঘর বানাচ্ছেন বলে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

মমতার আক্রমণ

মমতার আক্রমণ

অন্যদিকে বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী হুঙ্কার গিয়ে বলেছেন জেলে থেকেও তিনি বাংলায় তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন। কতজনকে জেলে ভরবে বিজেপি ক্ষমতা থাকলে করে দেখান। ফের বাংলায় তৃণমূল কংগ্রেস আসবে ূবলে হুঙ্কার গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে বিজেপি। টাকা দিয়ে মানুষের ভোট কেনা যাবে না বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+