মমতা ‘এক্সপায়েরি চিফ মিনিস্টার’! মোদীকে আক্রমণের ‘বদলা’ নিলেন দিলীপ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক্সপায়েরি হয়ে গিয়েছে। জিয়াগঞ্জ-কাণ্ডের জন্য রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই কটাক্ষ করে একথা বলেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক্সপায়েরি হয়ে গিয়েছে। জিয়াগঞ্জ-কাণ্ডের জন্য রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই কটাক্ষ করে একথা বলেন দিলীপ ঘোষ। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কার্যত উড়িয়ে দেন নিহত শিক্ষকের দাদার বয়ান। তিনি বলেন, নিহত শিক্ষক ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন।

দিলীপ দাবিতে অনড়
নিহত শিক্ষকের দাদা বলেন, ভাই আরএসএসের কর্মী ছিল না। তবে চাঁদা দিত। দিলীপ ঘোষ তা উড়িয়ে বলেন, দু-ভাই আলাদা থাকলেন, আলাদা জায়গায় থাকতেন, তাহলে কী করে জানবেন ভাই কী করতেন। নিহত শিক্ষক আরএসএসের সঙ্গেই যুক্ত ছিলেন। বিজেপির সমর্থক ছিলেন। তাঁর হত্যার পিছনে প্রশাসনের নিষ্ক্রিয়তা রয়েছে।

দুর্গা কার্নিভালকেও কটাক্ষ
এদিন রেড রোডের দুর্গা কার্নিভালকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, একদিকে মানুষের মৃত্যু মিছিল চলছে, অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে। আনন্দ দিয়ে দুঃখকে চাপা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সামলাতে পারছেন না। তিনি শুধু লীলা খেলা দেখছেন। সাধারণ মানুষ ভয় পাচ্ছেন।

সরকারের এক্সপায়েরি হয়ে গিয়েছে
এরপর মমতার ভাষাতেই মমতাকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই সরকারের এক্সপায়েরি হয়ে গিয়েছে। দিদিরও এক্সপায়েরি হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সপায়েরি বাবু বলে কটাক্ষ করেন। সেই একই কথায় মমতাকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি।
-
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি












Click it and Unblock the Notifications