৫০০ টাকা করে সময়ে হাতে পৌঁছয়নি, তাই কা-কা ছি-ছি বন্ধ, কটাক্ষ সায়ন্তনের

সায়ন্তন সংযম হারিয়ে বুদ্ধিজীবীদের কুকুর-বাঁদরের সঙ্গে তুলনা করেন। সেইসঙ্গে তিনি জুড়ে দিলেন যাঁরা কা-কা ছি-ছি করেছিল, তাঁরা সবাই ৫০০ টাকা প্রাপ্তির আশ্বাস পেয়েছিলেন।

দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খাঁ, সায়ন্তন বসুদের মতো নেতারা প্রতিদিনই সংযম হারাচ্ছেন। সৌমিত্র খাঁ মাত্র ছাড়িয়ে কুকুর বলে সম্বোধন করেছিলেন বুদ্ধিজীবীদের, সায়ন্তন সংযম হারিয়ে বলেন কুকুর না লিখতে পারেন লিখুন বাঁদর। সেইসঙ্গে তিনি জুড়ে দিলেন যাঁরা কা-কা ছি-ছি করেছিল, তাঁরা সবাই ৫০০ টাকা প্রাপ্তির আশ্বাস পেয়েছিলেন।

৫০০ টাকা না পেয়ে কা-কা ছি-ছি বন্ধ, কটাক্ষ সায়ন্তনের

সায়ন্তন বলেন, এখন আর কেউ কা-কা, ছি-ছি করছেন না। কেননা ওই ৫০০ টাকা সময়ে কারও হাতে পৌঁছয়নি। টাকার লোভ দেখিয়েই সবাইকে আনা হয়েছিল। এখন টাকাও নেই আর সঙ্গে জনতাও নেই। সবাই ৫০০ টাকা না পেয়ে ফিরে গিয়েছে। সোমবার দলের কর্মসূচিতে খড়গপুর এসে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এ কথা বলেন।

তিনি বুদ্ধিজীবীদের বাঁদর বলে চিহ্নিত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা বলেন, এই দেশে নাগরিকত্ব আইন করা ঠিক হয়নি। এই আইন করার কোনও যৌক্তিকতা নেই। হাসিনার এই মন্তব্যোর সমালোচনা করেন সায়ন্তন।

রবিবার বসিরহাটের সভায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে তাঁদের কুকুরের সঙ্গে তুলনা করেন। একইভাবে বিজেপির আরেক সাংসদ অর্জুন সিং বুদ্ধিজীবীদের আক্রমণ করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেখানো পথ অনুসরণ করেই চলছে নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+