বাংলায় কার দখলে কটি আসন ২০১৯-এ, অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
২০১৯-এর ভোটযুদ্ধে বাজিমাত করবে কে? তা নিয়ে নানা মুনির নানা মত। এর মধ্যেই বিজেপির গোপন সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।
২০১৯-এর ভোটযুদ্ধে বাজিমাত করবে কে? তা নিয়ে নানা মুনির নানা মত। এর মধ্যেই বিজেপির গোপন সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। সেই সমীক্ষা রিপোর্ট প্রকাশ পেয়েছে নাগপুর টাইমস পত্রিকায়। সেই সমীক্ষার ফল বিজেপি জোট তথা এনডিএ-র দুশ্চিন্তা বাড়িয়ে দিল। যদিও এই সমীক্ষা ভিত্তিহীন বলে দাবি বিজেপির।
এই সমীক্ষায় বাংলার ৪২ আসনের কী আভাস মিলেছে, কে কটি আসন পাবে, একনজরে

বাংলায় কার কত টার্গেট
২০১৯ লোকসভায় তৃণমূল কংগ্রেস এবার ৪২-এ ৪২-এর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেখানে বিজেপি খাঁড়া করেছে ২৩টি আসনের টার্গেট। অর্থাৎ তৃণমূলকে তারা ২০-র গণ্ডি ছুঁতে দেবে না। তাহলে কী হবে কংগ্রেস বা বামেদের? কংগ্রেস বা বামেরা কোনও টার্গেট খাঁড়া করেনি। তাদের যুক্তি, একটা দল পাবে ৪২ আর একটা দল ২৩। ৪২ আসনের লড়াইয়ে সবাইকে ৪২০ ভাবছে ওরা।

সমীক্ষায় কী আভাস
এই সমীক্ষায় বাংলারা ৪২ আসনের মধ্যে কার দখলে কটি যেতে পারে, সে ব্যাপারে যে আভাস মিলেছে, তাতে কারওরই টার্গেট পূরণ হচ্ছে না। অর্থাৎ বিজেপিও ২৩টি পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেসও করতে পারছে না ৪২-এ ৪২। বিজেপি যেমন ২০টির মধ্যে বেঁধে রাখতে পারছে না তৃণমূলকে, তেমনই তৃণমূলও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ।

সমীক্ষার ফল
নাগপুর টাইমস পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় প্রকাশ- এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৬টি আসন। অর্থাৎ গতবারের থেকে দুটি বেশি আসন তাদের ঝুলিতে যেতে পারে। বিজেপি পাবে দুটি আসন। আর কংগ্রেসও দখলে রাখতে পারবে চারটি আসন। কিন্তু বামেদের ভাণ্ডার থাকবে শূন্য।

গতবারের ফলাফল
২০১৪ সালের নির্বাচনে প্রবল মোদী হাওয়া উপেক্ষা করে এ রাজ্যে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। আর বিজেপির ঝুলিতে গিয়েছিল দুটি। কংগ্রেস পেয়েছিল চারটি আসন, বামেরা দুটি আসন দখল করতে সমর্থ হয়েছিল। এবার সেই ফলাফলকে উন্নীত করতে সবদলই যখন জোর প্রচার চালাচ্ছে, তখন এই সমীক্ষায় মিলল আভাস।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications