প্রশান্ত কিশোরের পরামর্শে চা বানাতে নেমেছেন মমতা, কটাক্ষ ভারতী ঘোষের

কয়েকদিন আগে দিঘায় গিয়ে একটি সাধারণ চায়ের দোকানে চা তৈরিতে হাত লাগান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েকদিন আগে দিঘায় গিয়ে একটি সাধারণ চায়ের দোকানে চা তৈরিতে হাত লাগান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চা তৈরির ভিডিও তিনি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রাজ্য রাজনীতি হইচই পড়ে গিয়েছে। বিরোধী শিবির এই সুযোগে কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রীকে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায় প্রত্যেকেই আক্রমণে বিদ্ধ করেছেন তৃণমূল সুপ্রিমোকে। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

প্রশান্ত কিশোরের পরামর্শে চা বানাতে নেমেছেন মমতা

শুক্রবার ঘাটালে দলীয় কার্যালয়ের উদ্বোধন এগিয়ে ভারতী ঘোষ বলেন, চা খাইয়ে ১৮টি আসন ফেরত পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এতদিন তাঁর চা বানানোর কথা মনে হয়নি। নরেন্দ্র মোদী চা বানিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। সেটা দেখেই হয়তো এখন মুখ্যমন্ত্রীর ইচ্ছা হয়েছে চা বানানোর। তিনি চা বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং বলবেন যে তোমাদের চা খাইয়ে দিয়েছি। এবার আমার ১৮টি সিট ফেরত দাও।

ভারতী ঘোষের আরও কটাক্ষ, হেরে গিয়ে মমতার হুঁশ ফিরেছে। আর তা না হলে প্রশান্ত কিশোরের পরামর্শে তিনি এখন চা করতে রাস্তায় নেমে পড়েছেন। এর পাশাপাশি সভায় রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক, কর্মসংস্থান ইত্যাদির বেহাল দশা বলে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ সূরে দিয়েছেন ভারতী ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+