বিজেপির শেষে ভরসা অ্যাপে! বাংলায় সংগঠন শক্তিশালী করার পরিকল্পনায় নয়া দাওয়াই

বিজেপি শেষে ভরসা রাখছে অ্যাপেই। আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বাংলার ঘুরে দাঁড়াতে অ্যাপে জোর দিচ্ছে পদ্মশিবির। বাংলায় দলের সংগঠনকে মজবুত করতে নয়া এই পন্থা নিল বিজেপি।

বিজেপি শেষে ভরসা রাখছে অ্যাপেই। আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বাংলার ঘুরে দাঁড়াতে অ্যাপে জোর দিচ্ছে পদ্মশিবির। বাংলায় দলের সংগঠনকে মজবুত করতে নয়া এই পন্থা নিল বিজেপি। শনিবার হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন দিলেন নতুন পথের সন্ধান।

সংগঠন বাড়াতে বিজেপি ভরসা করছে অ্যাপে

সংগঠন বাড়াতে বিজেপি ভরসা করছে অ্যাপে

বিজেপি বাংলায় কামব্যাক করতে নতুন পন্থা অবলম্বন করছে। মানুষকে বিজেপির দিকে টেনে আনতে তাঁরা ভরসা করছে অ্যাপকে। শুধু নেতৃত্ব গুণে নয়, বাংলায় বিজেপিকে শক্তিশালী করতে প্রযুক্তিকেও কাজে লাগাতে বদ্ধপরিকর বিজেপি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে তারা চাইছে নতুন অ্যাপে মেলবন্ধন ঘটাতে।

বুথে বুথে সংগঠন শক্তিশালী করতে অ্যাপ মাধ্যম!

বুথে বুথে সংগঠন শক্তিশালী করতে অ্যাপ মাধ্যম!

অরবিন্দ মেনন জানিয়েছেন, বিজেপি সম্প্রতি একটি অ্যাপ নিয়ে আসছে। সেই অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী হয়ে উঠবে। আসন্ন ২০২৩ পঞ্চায়েত নির্বাচন এবং তারপর ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপি কামব্যাকের চেষ্টা করছে। তার জন্য সংগঠনকে মজবুত করতে হবে। তাই এমন এক নতুন প্রয়াস নিয়ে হাজির হচ্ছে বিজেপি নেতৃত্ব।

অরবিন্দ জানালেন বিজেপির ফিরে আসার মন্ত্র

অরবিন্দ জানালেন বিজেপির ফিরে আসার মন্ত্র

২০১৯-এ আশা জাগিয়েও ২০২১-এ মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বর্তমানে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বাংলা। বিজেপিতে ক্ষয় রোগ ধরে গিয়েছে সম্প্রতি রিপোর্টও দিয়েছেন সঙ্ঘ পরিবার। এই অবস্থায় বিজেপি ঘুরে দাঁড়াতে চাইছে। সেই লক্ষ্যে বিজেপি সম্প্রতি একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। সেই প্রশিক্ষণ শিবিরে শিক্ষক রূপে অবতীর্ণ কো-অবজার্ভার অরবিন্দ জানালেন বিজেপির ফিরে আসার মন্ত্র।

বাংলায় বিজেপির বুথ শক্তিকরণ অভিযান

বাংলায় বিজেপির বুথ শক্তিকরণ অভিযান

বাংলায় বিজেপির বুথ শক্তিকরণ অভিযান শুরু হয়েছে ২৫ মে। বিজেপি সারা দেশজুড়ে এই অভিযানে নেমেছে। ২০২৪ লোকসভা ভোটের আগে প্রতিটি বুথকে শক্তিশালী করে তোলাই এই অভিযানের উদ্দেশ্য। এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে বঙ্গ নেতৃত্বকে বার্তা দিয়ে গিয়েছেন। কোন পথে মিলবে সাফল্য, তা অনুধাবন করে পরামর্শ দিয়ে গিয়েছেন নেতৃত্বকে।

অ্যাপের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার বার্তা

অ্যাপের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার বার্তা

তারপর বঙ্গ বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন এলেন। তিনি বাংলায় পা দিয়ে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করলেন। মূলত প্রশিক্ষণের লক্ষ্যে বিভিন্ন স্তরের নেতা-নেত্রীদের এদিন ডাকা হয় হেস্টিংসে নির্বাচনী কার্যালয়ে। সেখানে উপস্থিত হয়ে তিনি নেতা-নেত্রীদের বোঝান কীভাবে অ্যাপের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তৃণমূলের মোকাবিলা করতে বিজেপির হাতিয়ার

তৃণমূলের মোকাবিলা করতে বিজেপির হাতিয়ার

অরিবিন্দ মেনন জানান, বিজেপি বাংলায় প্রতিটি বুথে বুথে একটি সমীক্ষা করবে। তারপর যে সমস্ত বুথ দুর্বল বা যেখানে আরও শক্তি বাড়ানোর দরকার, সেখানে সংগঠন চাঙ্গা করতে অ্যাপের প্রয়োগ ঘটানো হবে। অ্যাপের ভরসায় বিজেপি বুথ সংগঠন বাড়িয়ে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূলের মোকাবিলা করতে নামবে। ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে ওই অ্যাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+