একুশের আগে গেরুয়া শিবিরে কোণঠাসা অর্জুন সিং, চাপ বাড়াচ্ছে আরএসএস
একুশের আগে গেরুয়া শিবিরে কোণঠাসা অর্জুন, চাপ বাড়াচ্ছে আরএসএস
একুশের বিধানসভা ভোটের আগে মেঘ ঘনাচ্ছে ব্যারাকপুরে। দল বদলুদের নিয়ে প্রথম থেকেই খুব একটা সন্তুষ্ট ছিল না হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এবার অর্জুন সিংয়ের উপর চটে গিয়েছে আরএসএসের শাখা সংগঠন মুসিম রাষ্ট্রীয় মঞ্চ। বিজেপি সাংসদের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা করার হুমকি দিয়েছে তাঁরা। কারণ সেই আজান বিতর্ক।

মাইকে আজান নিয়ে মামলা
মাইকে আজানে শব্দদূষণ হয়। এমনই দাবি করে কলকাতা হাইকোর্টে মাউকে আজান দেওয়া বন্ধের মামলা করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তার জেরে আরএসএসের শাখা সংগঠনের কোপে পড়েছেন তিনি। এই নিয়ে আর্জুন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই।

অর্জুনের বিরুদ্ধে মামলার হুমকি
মাইকে আজান বন্ধ করা নিয়ে বিজেপি সাংসদের হাইকোর্টে মামলা করা তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আরএসএসের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে। রীতি মতো অর্জুন সিংয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে সংগঠনের নেতা আলি আফজল চাঁদ। তিনি অভিযোগ করেছেন অর্জুন সিং এভাবে কোনও ধর্মীয় আচরণ নিয়ে কোর্টে মামলা করতে পারেন না। তাই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ
অর্জুন সিংয়ের এই মামলার প্রতিবাদে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে আরএসএসের শাখা সংগঠন। একুশের বিধানসভা ভোটের আগে তাই চাপ বাড়ছে অর্জুন সিংকে নিয়ে। যদিও এই নিয়ে দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলবদলী নেতাদের নিয়ে ক্ষোভ
বঙ্গ বিজেপি শক্তিশালী হলেও দলে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এসে পড়ায় ক্ষোভ তৈরি হয়েছে পুরাতনদের মধ্যে। অজান্তেই দলবদলী নেতাদের এক ঘরে করে রাখা শুরু হয়েছে। মুকুল বনাম দিলীপ দুই গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications