বাংলায় উপনির্বাচনের পর পার্টি অফিস দখলের উত্তেজনা শুরু! কী ঘটে গেল ২৪ পরগনায়
৩ আসনে লড়াই ছিল। আর তিনটিতেই ১০০ তে ১০০ পেয়ে বিরোধীদের কার্যত মাত দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর দখল করতেই বাংলার আকাশ গতকাল সবুজ রঙে রাঙিয়ে যায়। এদিকে, ভোটের ফলাফল উঠে আসতেই দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়ে য়ায় রাজনৈতিক চাপানোতর।

খড়দায় আক্রান্ত বিজেপি কর্মী
জানা গিয়েছে, উপনির্বাচনে তৃণমূলের জয়ের খবর আসতেই ধীরে ধীরে দক্ষিণ ২৪ পরগনায় তার আঁচ পড়তে থাকে। ঘাসফুল কর্মীদের জয়োল্লাসের মধ্যেই খবর আসে বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ারও। খড়দায় এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে , বিজেপি কার্যালয়ে তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
|
নৈহাটিতে পার্টি অফিস দখল
এর আগে, তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হ্যাট্রিকের খবর পেতেই তৃণমূল কর্মীরা নৈহাটি, পানপুর, মাদরাল, ব্যারাকপুর এলাকার তৃণমূল কর্মীরা বিজেপির পার্টি অফিস দখল করে নেয়। বিজেপির পার্টি অফিসে লাগানো হয় তৃণমূলের পতাকা।

২ মন্ত্রী -১ সাংসদ ফর্মুলায় কেল্লাফতে তৃণমূলের!
রাজ্যের দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদ মহুয়া মৈত্রও তৃণমূলের এই জয়ের অন্যতম কাণ্ডারী। করিমপুরে মহুয়া মৈত্র ছাড়াও তৃমমূলের তরফে জেলার দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁরও সাফল্য কার্যত ১০০ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের জয় ছিনিয়ে নিয়ে মাত করে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications