জামুরিয়ায় ফের বিজেপির পার্টি অফিস ভাঙচুর
জামুরিয়ায় ফের বিজেপির পার্টি অফিস ভাঙচুর
জামুরিয়ায় বিজেপি'র দলীয় কার্যালযয়ে ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। জামুড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম এবার কোলিয়ারি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নজরে আসে দলীয় কার্যালয়টি ভাঙচুরের হয়েছে। দলীয় কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বিজেপির নেতৃত্বের অভিযোগ " জামুড়িয়ায় তৃণমূল জেতার পরে ধারাবাহিক ভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। দলীয় কার্যালয় ভাঙচুর করছে। এমনকি দলীয় কার্যালয়ে থাকা জিনিসপত্র লুটপাট করেছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, জামুরিযায় বিজেপি হেরে যাওয়ার পরেই নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে । পুরনো বিজেপি সঙ্গে সদ্য বিজেপির মধ্যে ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙচুরের ঘটনা ঘটছে।












Click it and Unblock the Notifications