CAA প্রতিবাদ ঘিরে মুখ খুললেন বিজেপির স্বপন দাশগুপ্ত
রাজ্যে এনআরসি-র কোন ভাবনা নেই। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটায় দাবি করলেন বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
রাজ্যে এনআরসি-র কোন ভাবনা নেই। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটায় দাবি করলেন বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী অাইনের সঙ্গে এন আর সি- র কোন সম্পর্ক নেই।

নাগরিকত্ব সংশোধনী আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এই নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে বাংলায় যে অগ্নিগর্ভ আন্দোলন শুরু হয়েছে তাঁর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বপনবাবু বলেন, শরনার্থীরা যাঁরা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারনে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথায় বলা হয়েছে আইনে। এদিনের সাংবাদিক সম্মেলন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, অচিন্ত্য বিশ্বাস মোহিত রায় সহ বিশিষ্টজনেরা।
তাঁরা প্রশ্ন তোলেন, কেন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে?
তাঁরা কি আমাদের অংশ নয়? রাজ্যে সিএবি লাগু করতে দেব না বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন তাঁরা।












Click it and Unblock the Notifications