চোর ডাকাত নিয়ে কী বলব! রাজীব কুমারের গা ঢাকা দেওয়া নিয়ে মমতাকে চড়া আক্রমণ লকেটের

রাজীব কুমারের খোঁজ না পাওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীই রাজ্যের এডিজি সিআইডিকে গা ঢাকা দিতে সাহায্য করেছেন

রাজীব কুমারের খোঁজ না পাওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীই রাজ্যের এডিজি সিআইডিকে গা ঢাকা দিতে সাহায্য করেছেন। এর আগে দুই বিজেপি সাংসদ অর্জুন সিং এবং সৌমিত্র খান রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন।

'মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন রাজীব কুমারকে'

'মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন রাজীব কুমারকে'

চুঁচুড়ায় গিয়ে লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজীব কুমারকে লুকিয়ে রেখেছেন। তাঁর প্রশ্ন, যেভাবে এক পুলিশ আধিকারিক পালিয়ে বেড়াচ্ছেন, তাতে লোক ডাকাত নিয়ে কী বলবেন।

অর্জুন সিং, সৌমিত্র খানের অভিযোগ

অর্জুন সিং, সৌমিত্র খানের অভিযোগ

এদিকে রাজীব কুমারকে অর্জুন সিং-এর পর সৌমিত্র খান একই আশঙ্কা প্রকাশ করলেন। মঙ্গলবার অর্জুন সিং বলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুন করে দিতে পারেন রাজীব কুমারকে। এবার সেই একই আশঙ্কা প্রকাশ করলেন সৌমিত্র খান। তবে একইসঙ্গে তিনি বলেছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন রাজীব কুমার।

সিবিআই-এর তল্লাশি, আদালতে রাজীব কুমারের আবেদন

সিবিআই-এর তল্লাশি, আদালতে রাজীব কুমারের আবেদন

এদিকে এদিনও বিভিন্ন জায়গায় রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালান সিবিআই-এর গোয়েন্দারা। তবে তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। অন্যদিকে, কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+